Weather Updates: ৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টায় কোন জেলায় আবহাওয়া কেমন জানুন…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মধ্য চৈত্রেই গরমে নাজেহাল বঙ্গবাসীর। সঙ্গে দোসর মেঘলা আকাশের প্যাচপেচে অস্বস্তি। ৪ জেলায় তাপপ্রবাহ! হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় এমনই থাকবে আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে। ওড়িশা থেকে তামিলনাডু পর্যন্ত অক্ষরেখা। এই অক্ষরেখা ছত্তিশগড় তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমার ওপর দিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ এপ্রিলেই নবান্ন অভিযান কর্মসূচি বিজেপি-র

আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মাটিতে অস্বস্তি বাড়বে মানুষের। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এ ছাড়াও বিহার ও পাঞ্জাবে ঘূর্ণাবর্ত রয়েছে। এই সিস্টেমের প্রভাবেই দেশের কিছু অংশে বৃষ্টি, বাকি অংশে তাপমাত্রা বাড়বে। সিকিম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত।

৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টায় কোন জেলায় আবহাওয়া কেমন জানুন...
৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টায় কোন জেলায় আবহাওয়া কেমন জানুন…

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে পাঁচ দিন কলকাতার আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী দু’দিন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

গতকাল বিকেলে কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭-৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি। পশ্চিমের ৪ জেলায় তাপপ্রবাহের সর্তকতা। তাপমাত্রা বাড়বে জেলায় জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাস। গরমের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে।

৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টায় কোন জেলায় আবহাওয়া কেমন জানুন...
৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টায় কোন জেলায় আবহাওয়া কেমন জানুন…

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সর্তকতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই ৪ জেলায়, আগামী ৭২ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের। আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহ শুরু হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন। দু-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলায়।

উত্তরবঙ্গের লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা জেলাতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি। কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির পূর্বাভাস।

৪৮ ঘন্টা পর বৃষ্টি বাড়বে কোচবিহার ও আলিপুরদুয়ারে জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা প্রায় একইরকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তার গণেশ কুমার দাস বলেন, এখনও উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব রয়েছে বাংলায় তাই পশ্চিমের কিছু জেলাতে তাপপ্রবাহ হলেও বাকি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম দুই এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা বেশকিছু রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সর্তকতা জারি দিল্লী-সহ হরিয়ানা, রাজস্থান, জম্মু-কাশ্মীরও হিমাচলে। সৌরাস্ট্র, কচ্ছ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, মহারাষ্ট্র ২ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা। ১ এপ্রিল ঝাড়খন্ড ও ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা।

৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টায় কোন জেলায় আবহাওয়া কেমন জানুন…

৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টায় কোন জেলায় আবহাওয়া কেমন জানুন...
৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টায় কোন জেলায় আবহাওয়া কেমন জানুন…

উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। কাল ও পরশু ভারী বৃষ্টির সর্তকতা অসম ও মেঘালয়ে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কেরালা, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাডু, পুদুচেরি, করাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত