এপ্রিলেই নবান্ন অভিযান কর্মসূচি বিজেপি-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বৃদ্ধি করার ইঙ্গিত দিল বিজেপি ৷ ইঙ্গিত দিলেন স্বয়ং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

আরও পড়ুনঃ উত্তর-পূর্বের দাবীকে মান্যতা, বড় সিদ্ধান্ত মোদি সরকারের

সোমবার কলকাতার রানি রাসমনি রোডে বিজেপির এক সমাবেশ থেকে তিনি জানান, আগামী এপ্রিল মাসে বিজেপি নবান্ন অভিযান কর্মসূচি করবে। এবার দিনক্ষণ নিয়ে আলোচনা শুরু হয়েছে বিজেপির অন্দরে।

শোনা যাচ্ছে, এপ্রিলের ২২ তারিখ নবান্ন অভিযান করতে পারে বিজেপি। সংসদ অধিবেশন শেষ হলেই দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে খবর। বিজেপির তরফে জানানো হয়েছে, রাজ্যের একাধিক নীতির প্রতিবাদে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

এপ্রিলেই নবান্ন অভিযান কর্মসূচি বিজেপি-র

তার মধ্যে রয়েছে, আইনশৃঙ্খলার অবনতি, একের পর এক হত্যার ঘটনা, নারী নির্যাতন। বিজেপির নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কা থাকছেই। ফলে পরিস্থিতি মোকাবিলায় পুলিশের তরফেও ব্যবস্থা নেওয়া হবে, তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত