নজরবন্দি ব্যুরোঃ এবার বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হল বিধানসভায়। বিধানসভা কক্ষের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ -এ স্বাধিকার ভঙ্গের নোটিশ। সরকারের তরফে এই নোটিশ জমা দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুনঃ খুন হতে পারেন ইমরান! পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল


নিয়ম অনুযায়ী, বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে ছবি বা ভিডিও তুলতে গেলে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু তাঁর অনুমতি ছাড়াই ভিডিও স্যোশালমাধ্যমে পোস্ট করার অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে। তারপরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল শাসকদল।

উল্লেখ্য, সোমবার রামপুরহাট ইস্যুতে বিধানসভার কক্ষের ভিতরেই শাসক এবং বিরোধী শিবিরের দ্বন্দ্বের ঘতনায় রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনায় আহত হন দুই পক্ষের একাধিক বিধায়ক। নাক ফেটে রক্ত বের হয় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ঘটনায় অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। ঘটনায় শুভেন্দু সহ পাঁচ জনকে সাসপেণ্ড করা হয়। সাসপেণ্ড হন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, মনোজ টিগ্গা, নরহরি মাহাতোদের।


বিধানসভার কক্ষের ভিতরের ভিডিও দ্রুত স্যোশাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিজেপির বিভিন্ন নেতাদের তরফে একাধিক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। যা নিয়ে ক্ষভ প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ভিডিও শেয়ার করে বেআইনি কাজ করা হয়েছে।
বিধানসভা কক্ষের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, বিধানসভায় কড়া পদক্ষেপ

এর আগেই বিষয়টি নিয়ে শাসক শিবির সরব হবে তা বার্তা দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবিষয়ে স্পিকারকে পদক্ষেপের জন্য আহ্বান করা হবে বলে জানিয়েছিলেন তাঁরা। এবার বিধানসভায় সেই নোটিশ জমা দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।







