খুন হতে পারেন ইমরান! পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল। আবারও সেনাশাসনের দিকেই এগিয়ে চলেছে দেশটি। এহেন পরিস্থিতিতে পাক সংবাদমাধ্য সুত্রে খবর, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন বিপণ্ন। তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ দেশে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায় কত? জানাল সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক

পাকিস্তানি গণমাধ্যম ডন’র এক প্রতিবেদনে বলা হয়, ইমরানকে গদিচ্যুত করতে বিরোধীদের তৎপরতার মধ্যে বিভিন্ন সমাবেশে তার নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। বেসরকারি একটি চ্যানেলের সাথে আলাপকালে সে দাবিই পুনর্ব্যক্ত করেন ভাউড়া। পাকিস্তান সংসদে ইতিমধ্যেই সংখ্যালঘু হয়ে গিয়েছে ইমরান সরকার।

খুন হতে পারেন ইমরান! পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল
খুন হতে পারেন ইমরান! পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল

অন্যতম জোটসঙ্গী এমকিউএম-পি বা মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তানের পর বুধবার ইমরান সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বালোচিস্তান আওয়াম পার্টিও। কিন্তু তাতেও ইস্তফা দিতে নারাজ ইমরান খান। উলটে তিনি যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় আছেন।

খুন হতে পারেন ইমরান! পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল

পাক সংবাদমাধ্যমে গুঞ্জন, ঘুরপথে ক্ষমতায় টিকে থাকতে জরুরি অবস্থাও জারি করতে পারেন পাক প্রধানমন্ত্রী। বুধবার বিকালেই জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল ইমরান খানের। মনে করা হচ্ছিল ওই ভাষণেই ইস্তফার কথা ঘোষণা করতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওই ভাষণ বাতিল করেছেন ইমরান।

খুন হতে পারেন ইমরান! পাকিস্তানে তুঙ্গে রাজনৈতিক ডামাডোল

উল্লেখ্য ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংসদে উত্থাপনের পর ভোট আয়োজনের তোড়জোড় চলছে। এ প্রক্রিয়ায় বিদেশিদের হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে ইমরানের সরকার। তবে এতে ওয়াশিংটনের ইন্ধন নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত