দেশে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায় কত? জানাল সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলির মধ্যে ভারত অন্যতম। এখানে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক প্রকাশ্যে আনলো ভারতবর্ষের কত শতাংশ মানুষ সংখ্যালঘু।

আরও পড়ুনঃ চাকরী করতে গিয়ে বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার বাংলার নার্স, গ্রেফতার ৪ জন

আমাদের দেশে কয়টি সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে তাও প্রকাশ্যে আনা হয়েছে। পরিসংখ্যানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের হিসেব অনুযায়ী আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় ৬ টি। এরা ভারতের মোট জনসংখ্যার ১৯ শতাংশের বেশি। দেশের প্রতি ১০০০ জনসংখ্যার মধ্যে ১৯৩ জন কোনো না কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের।

দেশে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায় কত?
দেশে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায় কত?

এই ১৯৩ জন এর মধ্যে ১৪৩ জন মুসলিম। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যানে আরও জানা যাচ্ছে দেশের মোট জনসংখ্যার ১৪ শতাংশের বেশি মুসলিম। গোটা পৃথিবীতে শুধুমাত্র ইন্দোনেশিয়া এবং পাকিস্তানে ভারতের থেকে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে। ভারতের সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক জনগোষ্ঠী হলো পার্সি ।

দেশে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায় কত?
দেশে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায় কত?

১০০০ জনসংখ্যার মধ্যে পার্সির সংখ্যা মাত্র ৬ জন।উল্লেখ্য আমাদের দেশের সংবিধান অনুযায়ী কোনও সম্প্রদায়কে সংখ্যালঘু তকমা দিতে পারে শুধুমাত্র কেন্দ্র সরকার। আর এক্ষেত্রে কেন্দ্রকে দেশের মোট জনসংখ্যার ভিত্তিতে সংখ্যালঘু তকমা দিতে হয়।

দেশে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায় কত?

দেশে মুসলিম সহ সংখ্যালঘু সম্প্রদায় কত? জানাল সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক

তবে এই পদ্ধতি পাল্টাতে পারে। এক জনস্বার্থ মামলায় শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, আগামী দিনে রাজ্যগুলিকে আলাদা করে সংখ্যালঘু তকমা দেওয়ার ক্ষমতা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন