চাকরী করতে গিয়ে বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার বাংলার নার্স, গ্রেফতার ৪ জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার এক তরুণীকে বেঙ্গালুরু গণধর্ষণ করার অভিযোগ উঠল জাতীয় স্তরের চার সাঁতারুর বিরুদ্ধে। নির্যাতিতা পেশায় একজন নার্স। পশ্চিমবঙ্গ থেকে গিয়ে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গা থেকে।

আরও পড়ুনঃ দশ দিনে ন’বার বাড়ল জ্বালানি তেলের দাম, কলকাতায় প্রতি পেট্রোল ১১১ টাকা

ধৃতদের নাম রজত, শিব রানা, দেব সারোহা এবং যোগেশ কুমার। কি ঘটনা ঘটেছিল? রজত নামে অভিযুক্ত যুবক নৈশভোজ খেতে আমন্ত্রণ জানান। আমন্ত্রণে তার ঘরে যান ওই নার্স। সেখানেই তাঁকে রজত এবং তার তিন সঙ্গি গণধর্ষণ করে।

ঘটনাটি গত ২৪ মার্চ। ঘটনার পরদিন কোনওক্রমে নির্যাতিতা তাঁর এক বন্ধুকে ফোন করলে সে গিয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে। পরের দিন তিনি থানায় অভিযোগ করেন। এর পরেই তদন্তে নামে পুলিশ।

চাকরী করতে গিয়ে বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার বাংলার নার্স, গ্রেফতার ৪ জন

কিন্তু ততক্ষণে ফেরার চার জনই। এই ঘটনায় ডেপুটি কমিশনার বিনায়ক পাতিল জানালেন, ওই চার জন প্রায়ই শহরের সদাশিবনগর, বাসবানাগুড়ির পুলে যেত। সেখানে নজর রেখে তাদের ধরা হয়েছে। ধৃতের জাতীয় বা আন্তর্জাতিক স্তরের সাঁতারু কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন