Suvendu on Mukul: বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল, ট্যুইট করে কটাক্ষ শুভেন্দুর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুকুল রায় বিজেপির নাকি তৃণমূলের? এই প্রশ্ন রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়েছে ইতিমধ্যেই। বিধানসভায় ইতিমধ্যেই সেই মামলার শুনানি চলছে। স্পিকারের সামনেই মুকুল রায়ের আইনজীবী জানিয়েছেন, তিনি নিজের পুরানো সঙ্গীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার দিন নয়া তৃণমূল ভবনের উদ্বোধনে দেখাঁ গেল তাঁকে। সেই ছবি প্রকাশ্যে এনে ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ Nusrat Jahan: অর্ধনগ্ন হয়ে ইদের শুভেচ্ছা জানালেন নুসরত, শিকার হলেন কুরুচিকর মন্তব্যের

এদিন কবিতার ছন্দে ট্যুইট করে শুভেন্দু লেখেন, “আম্রকুঞ্জে ফাগুন মাসে, গাছে গাছে মুকুল আসে, সব মুকুল-ই কি ফল ধরায়? হওয়ার অল্প দোলায় ঝরে যায়। বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল। পবিত্র ঈদের দিনে তৃণমূলের নতুন চকচকে দলীয় কার্যালয়ের উদ্বোধনে “বিধানসভায়” কৌশলী ও বাইরে তৃণমূলী নেতা শ্রী মুকুল রায়”। অপর একটি ট্যুইটে ভিডিও প্রকাশ করে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যোগদান করেন মুকুল রায়। তারপর থেকে রাজনীতির মুলমঞ্চ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন নিজেকে। কিন্তু বিধানসভায় তাঁর অবস্থান কোথায়? মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১১ এপ্রিল মুকুল রায়ের দলত্যাগ নিয়ে সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য চার সপ্তাহের সময় দেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

Mukul Roy back in TMC. Here is how and why it happened - News Analysis News

কিছুদিন আগেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চলছিল মামলার শুনানি। সেখানে শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রমাণ হিসাবে তৃণমূলে যোগদানের তথ্য পেশ করেন। পাল্টা সেই তথ্য অসত্য বলে দাবী করেন মুকুল রায়ের আইনজীবী। স্ত্রী মারা যাওয়ার পর তাঁর মানসিক পরিস্থিতি ঠিক ছিল না। মুকুল রায়ের মানসিক অবস্থার ঠিক নেই বলে দাবী করেন তিনি।

বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল, ছন্দে তালে কটাক্ষ শুভেন্দুর 

বইতে বইতে এ-কূল,ও-কূল, অন্য কাননে গিয়ে পড়ে মুকুল, ছন্দে তালে কটাক্ষ শুভেন্দুর 

তখন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা এই ছবি পেলেন কোথা থেকে? উত্তরে বিজেপির আইনজীবী বলেন, সংবাদমাধ্যমে। আপনারা সংবাদমাধ্যমের কাছ থেকে শংসাপত্র নেবেন? তখন পাল্টা প্রশ্ন করেন স্পিকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর