নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন শুভেন্দুরা। সোমবার এমনটাই নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিধায়কদের সাসপেনশন হাউজের বিষয়। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হাউজের বিশয়। তাই সাসপেন্ডেড বিধায়করা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই বিষয়ে সাসপেনশন প্রযোজ্য হবে না। অন্য কোনও ব্যাপারে সাসপেনশন নেই।
আরও পড়ুনঃ ভারত ‘শত্রু দেশ’! আফ্রিদির মন্তব্যের পাল্টা দিলেন দানিশ কানেরিয়া


উল্লেখ্য, গতবারের অধিবেশনে শাসক বিরোধী শিবিরের বাক বিতন্ডায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। একেবারের হাতাহাতিতে রক্তও ঝড়ে। ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির মুখ্যসচেতক মনোজ টিগ্গা, নরহরি মাহাতো, শঙ্কর ঘোষ এবং দীপক বর্মনদের সাসপেণ্ড করা হয়েছে। তার আগে রাজ্যপালের ভাষণে অশান্তি ছড়ানোর অভিযোগে মিহির গোস্বামী এবং সুদীপ মুখ্যোপাধ্যায়দের সাসপেণ্ড করা হয়।

ইতিমধ্যেই বিধানসভার বাজেট অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য মুলতুবী ঘোষণা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাই বিধায়কদের সাসপেনশন কতদিন অবধি চলবে তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু আড়াই মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন। তাই আগে থেকেই স্পিকারের ঘোষণায় কিছুটা স্বস্তিতে সাসপেন্ডেড বিধায়করা।


রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন শুভেন্দুরা, ঘোষণা স্পিকারের

যদিও সাসপেনশন চলাকালীন বিধানসভার লবিতে প্রবেশ করতে পারবেন না বিধায়করা। তাঁদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিধানসভা মুলতুবী ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।







