নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট এবং পাকিস্তান খেলোয়াড়দের সম্বন্ধে। এবার তিনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদির বিরুদ্ধে আরও একবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতীয় মিডিয়াতে।
আরও পড়ুনঃ চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, ইডেনে প্লে অফে খেলতে গেলে কি হবে নাইটদের অঙ্ক?


ভারতীয় মিডিয়াতে সাক্ষাত্কার দিতে গিয়ে দানিশ কানেরিয়া জানিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হয়েছিল তাকে আর সেটা বলেছিলেন শাহিদ আফ্রিদি। শুধুমাত্র ধর্মের কারণে আফ্রিদি নাকি তার সাথে খারাপ ব্যবহার করতেন। এই মন্তব্যের পরে ফুঁসে উঠেছেন আফ্রিদি। তিনি জানিয়েছেন,

“আমার আচরণ যখন ওর অপছন্দ হয়েছিল, তখন কেন পাক বোর্ড কিংবা সংশ্লিষ্ট বিভাগকে জানায়নি? এখন কেন এ নিয়ে কথা বলছে? আমাদের শত্রু দেশের কাছে সাক্ষাৎকার দিয়ে ধর্মীয় ভাবাবেগকে উসকে দিচ্ছে কানেরিয়া। আর এত কথা যে বলছে, সে আগে নিজের চরিত্রটা দেখুক।”

এখানেই শেষ নয়, আফ্রিদির দাবি, ম্যাচ গড়াপেটা নিয়ে কানেরিয়া যেভাবে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছেন, তাও কাম্য নয়। আর আফ্রিদির এই মন্তব্যের পর ফের দানিশ পাল্টা দিতে ছড়েননি, তিনি বলেছেন,



ভারত ‘শত্রু দেশ’! আফ্রিদির মন্তব্যের পাল্টা দিলেন দানিশ কানেরিয়া
“ভারত আমাদের শত্রু নয়। শত্রু তারা, যারা ধর্মের দোহাই দিয়ে মানুষের সঙ্গে অভব্য আচরণ করে। ভারত যদি শত্রুই হয়, তাহলে কোনওদিন কোনও ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দিও না।” এই দু প্রক্তন খেলয়ারের মন্তব্য আর পাল্টা মন্তব্যে উত্তাল পাক ক্রিকেট মহল।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



