চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, ইডেনে প্লে অফে খেলতে গেলে কি হবে নাইটদের অঙ্ক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না কলকাতা নাইট রাইডার্সের সামনে। ডু অর ডাই ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ শ্রেয়স আয়ারের দল। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে হেরে প্লে অফের স্বপ্নের সলিল সমাধি নাইট রাইডার্সের।

আরও পড়ুনঃ দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে অভিযান NIA-র, চিরুনি তল্লাশি মুম্বাই জুড়ে

গত বছরের মতো স্বপ্নের প্রত্যাবর্তন করতে পারলেন না সুনীল নারাইনরা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাটারদের ব্যর্থতার জন্যই ডুবতে হল নাইটদের। ১০১ অলআউট! ৭৫ রানে লজ্জাজনক হার!

চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, ইডেনে প্লে অফে খেলতে গেলে কি হবে নাইটদের অঙ্ক?

১৭৬ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কলকাতা নাইট রাইডার্স। ১৪.৩ ওভারেই শেষ নাইটদের ইনিংস। অঙ্কের বিচারেও নাইটদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, ইডেনে প্লে অফে খেলতে গেলে কি হবে নাইটদের অঙ্ক?

এদিনের জয়ে লিগ টেবিলের মগডালে লখনউ। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট রাহুলদের। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট গুজরাটের।

চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, ইডেনে প্লে অফে খেলতে গেলে কি হবে নাইটদের অঙ্ক?

চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, ইডেনে প্লে অফে খেলতে গেলে কি হবে নাইটদের অঙ্ক?

এই দুই দলের প্লে অফে যাওয়া প্রায় পাকা। কেকেআরকে শেষ চারে যেতে হলে রাজস্থান, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দরাবাদ, পাঞ্জাবকে তাঁদের বাকি সবকটা ম্যাচ হারতে হবে। যা কোনওভাবেই সম্ভব নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন