দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে অভিযান NIA-র, চিরুনি তল্লাশি মুম্বাই জুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। সোমবার আইএসআইয়ের বরপুত্র দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে মুম্বইয়ের প্রায় কুড়িটি জায়গায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুনঃ ১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই, ফের সরব শাসক দল

এনআইএ সূত্রে খবর, মুম্বইয়ের সান্টাক্রুজ, নাগপদ, পরেল ও মালাড-সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। তল্লাশি চলাকালীন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সেলিম ফ্রুট নামের এক ব্যক্তিকে মুম্বইয়ের বাড়ি থকে আটক করেন গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে অভিযান NIA-র, চিরুনি তল্লাশি মুম্বাই জুড়ে

তল্লাশি অভিযানের বিষয়ে এনআইএ বিবৃতি প্রকাশ করে বলেছে, ‘বেশ কয়েকটি হাওয়ালা অপারেটর এবং মাদক ব্যবসায়ী দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত ছিল। এনআইএ ফেব্রুয়ারিতে এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছিল। সোমবার থেকে অভিযান শুরু হয়েছে।’ দাউদের হাওয়ালা নেটওয়ার্ক ও সম্পত্তির লেনদেন খতিয়ে দেখা শুরু করেছে ইডি।

দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে অভিযান NIA-র, চিরুনি তল্লাশি মুম্বাই জুড়ে

এর আগে ১৫ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মুম্বই এবং পার্শ্ববর্তী এলাকায় দশ জায়গায় অভিযান চালিয়েছিল। এদিকে আর্থিক জালিয়াতি কাণ্ডে দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দাউদ ইব্রাহিমের সঙ্গীদের খোঁজে অভিযান NIA-র, চিরুনি তল্লাশি মুম্বাই জুড়ে

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণ হয় মুম্বই শহরে। মোট ১৩ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় ২৫৭ জনের, আহত হন ৭১৩ জন। এই বিস্ফোরণের মূলচক্রী ছিলেন দাউদ ইব্রাহিম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত