Nobel Prize: ১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই, ফের সরব শাসক দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল এখনও কেন উদ্ধার করতে পারল না সিবিআই? আর কত বছর অপেক্ষা করতে হবে? তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে? নোবেল পদক উদ্ধার করতে পারবে সিবিআই? স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে না কেন? এবার সিবিআইয়ের কার্যপদ্ধতি নিয়ে সরব তৃণমূল। সিবিআই নোবেল উদ্ধার করতে না পারলে আদালতকে জানিয়ে দেওয়া হোক। এখনও সেই ঘটনার কিনারা করতে চায় তৃণমূল।

আরও পড়ুনঃ Cyclone Asani: ক্ষণিকের বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা, নাজেহাল নিত্যযাত্রীরা

তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন সিবিআই না পারলে বলে দিক। তাহলে এখনও চেষ্টা করে দেখবে রাজ্য পুলিশ। কেন এবিষয়ে কোনও মন্তব্য করতে চায় না কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। ইদানিং সমস্ত কিছুতেই সিবিআইয়ের দাবীতে রব তোলা হচ্ছে। রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ হলেও আদালতের নির্দেশে সাহায্য করা হছে। সিবিআই তদন্ত পেলে যাওদি খবর হয় তাহলে সিবিআই তদন্তগুলো নিয়েও কথা হোক। দুর্নীতে সিবিআইয়ের এফআইআর নেমড অভিযুক্ত বিজেপিতে নাম লিখিয়ে ঘুরে বেড়ায়।

Nobel Prize: ১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই, ফের সরব শাসক দল
Nobel Prize: ১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই, ফের সরব শাসক দল

তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, সিবিআইতে একাধিক দক্ষ অফিসার রয়েছে। কিন্তু তাঁদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে চলতে বাধ্য করা হচ্ছে। এবিষয়ে প্রধান বিচারপতি সরব হয়েছে। ২০১৫ সালে রাজ্য তদন্ত করতে চাইলেও দিল্লির তরফে কোনও উত্তর আসেনি। অর্থাৎ ১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই। আসলে বিজেপির পরিপূরক হিসাবে সিবিআইয়ের নাম ব্যবহার করা হচ্ছে। সিবিআইকে এত অপব্যবহারের আগে কেন্দ্র বলুক, রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার হল না কেন? বীরভূমকে টার্গেট করে এতজন সিবিআই অফিসারইকে ছোটানো হচ্ছে। আর নোবেল উদ্ধার করা যাচ্ছে না?

উল্লেখ্য, ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ২০০৪ সালের ২৫ মার্চ শান্তিনিকেতনের উত্তরায়নের রবীন্দ্র জাদুঘর থেকে চুরি যায় নোবেল পুরষ্কার। সেইসঙ্গে চুরি যায় অন্তত ৫০ টি গুরুত্বপূর্ণ জিনিস। ঘটনার ৬ দিনের মাথায় তদন্তের দায়িত্বভার যায় সিবিআইয়ের ওপর। ২০০৭ সালের পর থেকে সিবিআইকে সেভাবে তৎপর দেখা যায়নি। ২০১৫ সালে ঘটনার তদন্তের জন্য দিল্লির অনুমতি চায় রাজ্য।

১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই, শুরু তৃণমূল বিজেপি তরজা 

১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই, শুরু তৃণমূল বিজেপি তরজা 
১৮ বছর পরেও নোবেল ফেরাতে ব্যর্থ সিবিআই, শুরু তৃণমূল বিজেপি তরজা 

এপ্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, তৃণমূলের প্রচার মুখপাত্রে বলা হয়েছে নোবেল পুরস্কার কোথায় গেল? সিবিআই যাতে নোবেল খুঁজে না পায়, তার জন্য সব অসহযোগিতা  করেছে রাজ্য সরকার । কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজ্য সরকার তদন্তে বাধা দিয়েছে। আজকে জিজ্ঞাসা করছে নোবেল কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে দিন। উনি তো বলেছিলেন নোবেল কেউ খুঁজে না পেলে, উনি খুঁজে দেবেন। বাংলার সব চুরির সঙ্গে তৃণমূল জড়িত। নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত