বারবার মুখ্যমন্ত্রীর তরফে আশ্বাস মিললেও এখনও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। তাই সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন শুরুর দিনেই বিধানসভার সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। পুলিশ এসে তাঁদের তুলে নিয়ে যায়।
বিজেপি থেকে সাসপেণ্ড হওয়া বিজেপি বিধায়কদের বিক্ষোভের জেরে বিধানসভার বাইরে উত্তেজনা। বিধানসভার বাইরে বিজেপির বিক্ষোভ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে । যা ঘিরে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় বিধানসভার বাইরে।
১০ জুন থেকে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে বিধানসভার। আগামী অধিবেশনে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে সপ্রব হতে পারে বিরোধী পক্ষ। তাই শাসক দলের বিধায়কদের পাঠ পড়াতে ওই দিনেই দুপুর ২ টো নাগাদ পরিষদীয় দলের বৈঠক ডেকেছে তৃণমূল।
রাজ্যের সমস্ত জায়গায় নির্বাচন হলেও হাওড়া পুরভোট এখনও বকেয়া। হাওড়া পুরভোট কবে? এদিকে সময়মতো পরিষেবা না পাওয়ার কারণে ক্ষোভে ফুঁসছেন আম জনতা। এবার হাওড়া পুরসভার বিল আটকে রাখা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় রাজ্যপালের মেনে নেওয়া উচিত।
রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। যে কারণেই হোক আমাকে নতুন বিধায়ককে শপথ করাতে হয়েছে। আমি মনে করি আমরা সকলে এক। এক হয়ে কাজ করব। বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণের পর রাজ্যপালের ওপর ক্ষোভ উগরে দিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। একেবারে সংবাদমাধ্যমের সামনেই ক্ষোভ উগরে দেন তিনি।