রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছেন, শপথ অনুষ্ঠানের পর মন্তব্য ডেপুটি স্পিকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। যে কারণেই হোক আমাকে নতুন বিধায়ককে শপথ করাতে হয়েছে। আমি মনে করি আমরা সকলে এক। এক হয়ে কাজ করব। বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণের পর রাজ্যপালের ওপর ক্ষোভ উগরে দিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। একেবারে সংবাদমাধ্যমের সামনেই ক্ষোভ উগরে দেন তিনি।

আরও পড়ুনঃ ১৩ মে থেকে ১৪ দিনের জন্য ৪ ঘণ্টা করে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল।

রামপুরহাটের বিধায়ক আরও বলেন, স্পিকার আমাকে অনুরোধ করেছিল শপথ গ্রহণ করানোর জন্য। তিনি আমাকে বিষয়ঁটি চিঠি দিয়ে জানিয়েছিলেন।  তাই আমি শপথগ্রহণ অনুষ্টানের দায়িত্ব পালন করেছি। আসলে শপথগ্রহণ অনুষ্ঠানের কাজ না হওয়ার কারণে অনেক কিছু আটকে ছিল। অবশেষে তা সম্পন্ন হল। সকলকে ধন্যবাদ জানাই।

রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছেন, বিস্ফোরক ডেপুটি স্পিকার 
রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছেন, বিস্ফোরক ডেপুটি স্পিকার

প্রসঙ্গত, ১৬ এপ্রিল নির্বাচনের ফলাফলে বালিগঞ্জ কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু এখনও অবধি তাঁর বিধায়ক পদে শপথ ঘিরে একাধিক জটিলতা দেখা দেয়।  কারণ, বিধায়কদের শপথ গ্রহণের দায়িত্ব স্পিকারের কাছ থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন রাজ্যপাল। পরিবর্তে সরকারের কাছে আটকে থাকা বিল নিয়ে খতিয়ান চেয়ে যাচ্ছেন। বাবুলকে শপথের জন্য ডেপুটি স্পিকারের কাছে অনুমতি দেন রাজ্য জগদীপ ধনকড়। কিন্তু স্পিকারকে এড়িয়ে শপথ গ্রহণে রাজি হননি ডেপুটি স্পিকার।

রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছেন, বিস্ফোরক ডেপুটি স্পিকার 

রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছেন, বিস্ফোরক ডেপুটি স্পিকার 
রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছেন, বিস্ফোরক ডেপুটি স্পিকার

বুধবার বাবুলের শপথের পর ডেপুটি স্পিকার জানিয়েছেন, রাজ্যপাল নয় স্পিকারের অনুরোধে বাবুলকে শপথগ্রহণ করিয়েছেন তিনি। এদিন বেলা সাড়ে ১২ টা নাগাদ বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন বাবুল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত