তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে কি আদৌ ‘সাসপেন্ড’ করা হয়েছে না হয়নি, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মঙ্গলবার ডেরেককে ‘সাসপেন্ড’ করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। এর আবার ৪০ মিনিটের মধ্যেই কক্ষে ফিরে আসেন ডেরেক। একই সঙ্গে, তৃণমূলের সাংসদ তথা মুখপাত্র সাকেত গোখলে ট্যুইটে দাবি করেন যে, ডেরেককে সাসপেন্ড করা হয়নি।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন একাধিকবার একে অপরের বিরুদ্ধে বাগযুদ্ধে সামিল হয়েছেন। এবার যেন তারই প্রতিফলন দেখা গেল রাজ্যসভায়। সোমবার চলতি বাদল অধিবেশনের তৃতীয়দিনে মণিপুর ইস্যুকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে রাজ্যসভা। সেখানে বারবার ২৬৭ নম্বর ধারায় মণিপুর নিয়ে আলোচনা চাইতে থাকা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সতর্ক করলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। আর, চেয়ারম্যানের ব্যবহারে ক্ষুব্ধ বিরোধী মহল।
প্রাক্তন রাজ্যপাল তথা বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি জহদীপ ধনকড় আসতে চলছেন বাংলায়। চলতি মাসেই আবার কলকাতায় পা রাখবেন উপরাষ্ট্রপতি জগদীপ। সেই উপলক্ষ্যেই আদিবাসী অস্ত্রে শান রাজ্যের শাসক দলের। আখিল মন্তব্যে ড্যামেজ কন্ট্রোলে নামছেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মাণ্ডি।
কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার থেকে শুরু হচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপ। এই নিয়ে একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০ এবং ২১ নভেম্বর দু’দিনের জন্য কাতার সফরে থাকবেন জগদীপ ধনখড়।
দ্রৌপদী মুর্মুর কাছ থেকে শপথ বাক্য পাঠ করে শপথ নিলেন জগদীপ ধনখড়। শপথগ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।