Jagdeep Dhankhar: ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন,জগদীপ ধনখড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ভারতের ১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে শপথ  বাক্য পাঠ করে শপথ নিলেন জগদীপ ধনখড়। শপথগ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :৮ আইপিএসকে কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে তলব ,ইডির

ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা সহ আরও বেশ কয়েকজন নেতা। শপথ গ্রহণের আগে দিল্লির রাজ ঘাটে ‘পূজ্য বাপু’ মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগদীপ ধনখড়। নিজের টুইটারে সেই ছবি দিয়েছেন তিনি।

১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন,শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি
১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন,শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

জগদীপ ধনখড়ের বিপরীতে বিরোধী শিবিরের প্রার্থী ছিলেন মার্গারেট আলভা। তবে নির্বাচনে মার্গারেট আলভার সমর্থনে ভোট দিয়েছিলেন মাত্র ১৮২ জন।৭২৫টি বৈধ ভোটের মধ্যে ধনকড় পেয়েছিলেন ৫২৮টি ভোট, বিরোধী দলের মনোনীত প্রার্থী মার্গারেট আলভা পেয়েছিলেন ১৮২টি ভোট, যা ১৯৯৭ সালের পর রেকর্ড।মার্গারেট আলভা বিরোধী শিবিরের প্রার্থী হলেও, তৃণমূলের তরফ থেকে নির্বাচনের আগেই জানানো হয়েছিল, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল। বিরাট ব্যবধানে জিতে যান জগদীপ ধনখড়।

১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন,শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি 

১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন,শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি
১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন,শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

যদিও ধনকড়ের শপথ অনুষ্ঠান এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানের জন্য বিভিন্ন দলের সংসদীয় দলের নেতাদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন  আমন্ত্রণও পেয়েছিলেন। তবে, দু’জনের কেউই ধনকড়ের শপথে হাজির ছিলেন না। তাৎপর্যপূর্ণভাবে বঙ্গ বিজেপির কোনও প্রতিনিধিও এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।  রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা , লোকসভা ভোটের আগে সংসদে শাসক এবং বিরোধী শিবিরের সঙ্ঘাতের পারদ আরও চড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত