নজরবন্দি ব্যুরো: গরু পাচার কাণ্ডের দুর্নীতি পর এবার ৮ আইপিএসকে দিল্লিতে তলব ইডির। তাদেরকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফে। গত কয়েকদিনে দুর্নীতি ইস্যুতে তৎপর হতে দেখা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-কে।
আরও পড়ুন: সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে প্রথম, বাংলার সম্প্রিতি


১৫ আগস্টের পর তাঁদের দিল্লি গিয়ে ইডি সদর দপ্তরে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, আইপিএসদের এই তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি জ্ঞানবন্ত সিং। এছাড়া আইপিএস সুকেশ জৈন, কোটেশ্বর রাও, রাজীব মিশ্রকে ডেকে পাঠানো হয়েছে। এই মর্মে তাঁদের কাছে নোটিস পাঠানো হবে অবিলম্বে।উল্লেখ্য,আজই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে।

আগামী ২১ থেকে ৩১ অগস্টের মধ্যে এই পুলিশ কর্তাদের দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।তাঁদের বিরুদ্ধে সরকারি গাড়িতে নগদ লেনদেন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়লা পাচার মামলায় এর আগে ইডি পলাতক তৃণমূল যুবনেতা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে।
৮ আইপিএসকে কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে তলব,১৫ আগস্টের পর

প্রসঙ্গত, তদন্তকারীরা এর আগে একাধিকবার বলেছেন, বাংলায় কয়লা ও গরু পাচারের মধ্যে যোগ রয়েছে। তাঁরা এও বলেছিলেন, পাচারকারী, প্রশাসন আর রাজনৈতিক নেতাদের সুসংগঠিত সাহায্য ছাড়া এ জিনিস চলতে পারে না। ইতিমধ্যে সিবিআই লালার সবুজ ডায়েরিও আসানসোলের বিশেষ আদালতে পেশ করেছে। তদন্ত সংস্থার দাবি, ওই কাঁচা খাতায় কোটি কোটি টাকার হিসেব লেখা রয়েছে। অনেক প্রভাবশালীর নামও রয়েছে তাতে।









