SilverZone Olympaid: সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে প্রথম, বাংলার সম্প্রিতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে দুর্দান্ত ফল করে বাংলার মুখ উজ্জ্বল করলো উত্তর ২৪ পরগণার চাঁদপাড়ার সম্প্রিতি নাগ নামে এক খুদে। সে বিশ্বের ১০ মিলিয়ন পড়ুয়াদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অঙ্কে ১০০ এ ১০০ পেয়ে প্রথম হয়ে সোনা জয় করলো।

আরও পড়ুন:ফের জঙ্গিকে বাঁচাতে পাকিস্তানের পাশে চিন! ভারত, আমেরিকার প্রয়াস ব্যর্থ রাষ্ট্রপুঞ্জে

তাঁর এই সাফল্যের খুশি হয়ে তাঁর মা সুনন্দা ঘোষ নাগ জানান, প্রথম যখন সিলভার জন অলিম্পিয়াড থেকে মেল করা হয় তখন তিনি খুবই অবাক হয়েছিলেন । তিনি জানতেন ভাল ফল হবে কিন্তু প্রথম হবে সেটা তিনি  বুঝতে পারেননি। তারপর স্কুলে যখন সার্টিফিকেট দিচ্ছিল তখন তাঁর যে কি আনন্দ হচ্ছিল তা বলে বোঝাতে পারবেননা।

সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে প্রথম,১০০এ ১০০ পেয়ে সোনা জয় 
সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে প্রথম,১০০এ ১০০ পেয়ে সোনা জয়

তিনি আরও জানান, সত্যি সম্প্রিতি খুবই ভাল পড়াশোনায়। তিনি আর তাঁর স্বামী ২জনে মিলেই তাকে পড়াতেন। আর্থিক দিকে অসুবিধে না হলেও পারিবারিক দিকে তাঁকে অনেক অসুবিধের সম্মুখীন হতে হয়। তিনি অনেক কষ্ট করেই তাঁকে পড়াশোনা করিয়েছেন।

সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে প্রথম,১০০এ ১০০ পেয়ে সোনা জয়

সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে প্রথম,১০০এ ১০০ পেয়ে সোনা জয় 
সিলভার জন অলিম্পিয়াড প্রতিযোগিতায় অঙ্কে প্রথম,১০০এ ১০০ পেয়ে সোনা জয়

সম্প্রিতি এই সাফল্য শুধু তাঁর বাবা মায়ের নয় তাঁর এই সাফল্যের পেছনে তাঁর দাদু দিদার অবদান অনস্বীকার্য এমনটাই জানালেন তাঁর মা সুনন্দা ঘোষ নাগ এবং তিনি সব বাবা মাদের উদ্দেশে বলেন, ‘আপনারা চেষ্ঠা করুন দেখবেন একদিন আপনার ছেলে মেয়েও আপনাদেরকে ভালো ফল দেবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত