ফের জঙ্গিকে বাঁচাতে পাকিস্তানের পাশে চিন! ভারত, আমেরিকার প্রয়াস ব্যর্থ রাষ্ট্রপুঞ্জে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ফের পাকিস্তানকে সমর্থন চিনের। পাকিস্তানে বসবাসকারী জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর এক শীর্ষ নেতার উপরে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তে বাধা দিল চিন। ভারত ও আমেরিকার তরফে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে ওই জঙ্গির উপরে ‘নিষেধাজ্ঞা’ জারি করার আর্জি জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ ইউক্রেনের বিদ্যুৎ পরমাণু কেন্দ্রে রকেট হামলা রাশিয়ার, নিহত ১৩

কিন্তু সেই আর্জি মঞ্জুর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল চিনই। ঐ জঙ্গি হলেন জইশ-ই-মহম্মদের নেতা আব্দুল রউফ আজহার। রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের বৈঠকে বুধবার সমস্ত সদস্যরাষ্ট্রই রউফের বিরুদ্ধে নিযেধাজ্ঞা আরোপের পদক্ষেপে সমর্থন জানিয়েছে। একমাত্র ব্যতিক্রম, ভেটো প্রদানের ক্ষমতাধারী চিন।

6 10

শি জিনপিংয়ের দেশের বাধাতেই ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ওই পাক জঙ্গিকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে তকমা দেওয়ার প্রস্তাবটি সাময়িক ভাবে মুলতুবি রাখা হয়েছে। সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে চিনের মুখপাত্র বলেন,

ফের জঙ্গিকে বাঁচাতে পাকিস্তানের পাশে চিন! ভারত, আমেরিকার প্রয়াস বার্থ রাষ্ট্রপুঞ্জে

“আমরা এই নিষেধাজ্ঞা মঞ্জুর করার বিষয়টি আপাতত স্থগিত রেখেছি কারণ মামলাটি বোঝার জন্য আরও সময়ের প্রয়োজন। কমিটির নির্দেশিকা মেনেই এই বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং এই ধরনের একাধিক বিষয়ই স্থগিত রাখা রয়েছে কমিটির সদস্যদের অনুরোধে।”

8 11

ফের জঙ্গিকে বাঁচাতে পাকিস্তানের পাশে চিন! আমেরিকার প্রয়াস ব্যর্থ রাষ্ট্রপুঞ্জে

প্রসঙ্গত, জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রেও একাধিক বার নিরাপত্তা পরিষদে বাধা দিয়েছিল চিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত