নজরবন্দি ব্যুরো:ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতের বেলায় রাশিয়ার রকেট হামলায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ হামলায় গুরুতর আহত হয়েছে অন্তত ৫ জন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আর এই রকেট হামলার কারণে মারহানেৎস শহরের কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন এবং মিরিভস্কায় গ্যাসের সংযোগবিচ্ছিন্ন অবস্থায় ছিল।
আরও পড়ুন:শেষরক্ষা হল না, অবশেষে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল।


নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান রেজনিচেঙ্কো বুধবার টেলিগ্রাম পোস্টে বলেন, নিকোপোল জেলার মিরিভস্কা ও মারহানেৎস শহরের আবাসিক এলাকায় মঙ্গলবার রাতে ৮০টি রকেট হামলায় ১৩ জন নিহত হয়েছে।রাশিয়ার দখলকৃত জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন নিপ্রো নদীর তীরেই মারহানেৎস শহর অবস্থিত। ২০টিরও বেশি বহুতল ভবন, একটি সাংস্কৃতিক কেন্দ্র, দুটি স্কুল, সিটি কাউন্সিল ভবন এবং কয়েকটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত মার্চের শুরুতে যুদ্ধের প্রথম দিকেই রাশিয়ার সামরিক বাহিনী ইউরোপের বৃহত্তম পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রটি দখলে নেয়। বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বাহিনী মারহানেটস শহরে হামলার জবাব দেবে।


ইউক্রেনের বিদ্যুৎ পরমাণু কেন্দ্রে রকেট হামলা রাশিয়ার, মারহানেৎস শহরে

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া কয়লা-খনির শহর ভুলেদারসহ জাপোরিঝিয়া অঞ্চলের আরও কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে।পারমাণবিক কেন্দ্র থেকে ডিনিপ্রো নদীর ওপারে মারহানেটস শহরের কাছে ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর নিকোপোলের মেয়র টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার সেনাদের গোলা গত সপ্তাহে প্রায় রাতেই কাছাকাছি একটি আবাসিক এলাকায় আঘাত করেছে।আর তাই আরও শক্তিশালী অস্ত্র পাঠানোর জন্য বিদেশি মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার গভীর রাতের ভিডিও ভাষণে বলেন, ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়া আজ যে হামলা চালিয়েছে তার জবাব দেবে কিয়েভ।







