Anubrata Mondal: শেষরক্ষা হল না, অবশেষে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শেষরক্ষা হল না। অবশেষে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুরে অনুব্রতর বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করেন সিবিআইয়ের আধিকারিকরা। বুধবার সিবিআইয়ের দশম তলব এড়িয়ে যান অনুব্রত।

আরও পড়ুনঃ ৬৮ লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে পশ্চিমবঙ্গে, জানুন বিস্তারিত

তাঁর বিরুদ্ধে সিবিআই কড়া পদক্ষেপ নিতে পারে বলেই কানাঘুষো শোনা গিয়েছিল। বৃহস্পতিবার সকালেই বোলপুরে পৌঁছে যান গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই অনুব্রতর বাড়িতে হানা দেয় সিবিআই। পরিণতি কী হতে পারে, তা নিয়ে জল্পনা বাড়ছিল। টানটান উত্তেজনার শেষে অনুব্রতকে গ্রেপ্তারির সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। বুধবার রাতে বোলপুরে হানা দেন সিবিআই আধিকারিকরা। রাতে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে ছিলেন তাঁরা।

শেষরক্ষা হল না, অবশেষে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল।

সকালে গেস্ট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন সিবিআই। এরপর বৃহস্পতিবার সকাল পৌনে দশটা নাগাদ অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বীরভূম জেলা তৃণমূল সভাপতির গোটা বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ। দোতলার ঘরে বসে প্রায় দেড়ঘণ্টা দু’জন সিবিআই আধিকারিকের সঙ্গে কথা বলেন অনুব্রত।

2 9

শেষরক্ষা হল না, অবশেষে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল।

পরিস্থিতি এমন হয় যে, অনুব্রতর দেহরক্ষীরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন না। পরে অবশ্য কেষ্টর দেহরক্ষীদের প্রধানকে ভিতরে ঢুকতে দেওয়া হয়। এর পর অনুব্রতকে বাড়ি থেকে বার করা হয়। বসানো হয় সিবিআইয়ের গাড়িতে। জানা যাচ্ছে, দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাঁকে নিয়ে যাওয়া হবে। সেখানে দফায় দফায় তাঁকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত