Dhankhar in Qatar World Cup: এবার কাতারের ময়দানে ধনখড়, বিশ্বকাপে ভারতের প্রতিনিধি উপরাষ্ট্রপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার থেকে শুরু হচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপ। এই নিয়ে একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০ এবং ২১ নভেম্বর দু’দিনের জন্য কাতার সফরে থাকবেন জগদীপ ধনখড়।

আরও পড়ুন: ব্রাজিল, আর্জেন্টিনা না জার্মানি, কার হাতে উঠবে বিশ্বকাপ, জানিয়ে দিল গবেষণা

প্রসঙ্গত, স্টেট অফ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে মরুদেশের সফরে যাচ্ছেন তিনি।  বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, কাতার ভারতের বন্ধুরাষ্ট্র হিসেবেই গোটা বিশ্বের কাছে পরিচিত। সেখানে বিশ্বকাপের মতো ফুটবল মহাযুদ্ধের অনুষ্ঠানের জগদীপ ধনখড়  উপস্থিত থাকাটা নিঃসন্দেহে বড় পাওনা। এই সফর থেকে ভারতীয়দের সমর্থনের স্বীকৃতি দেওয়ার একটা মঞ্চ পাওয়া যাবে।

এবার কাতারের ময়দানে ধনখড়, বিশ্বকাপে ভারতের প্রতিনিধি উপরাষ্ট্রপতি
এবার কাতারের ময়দানে ধনখড়, বিশ্বকাপে ভারতের প্রতিনিধি উপরাষ্ট্রপতি

এছাড়াও, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রতিনিধিরা। প্রসঙ্গত, এই প্রথমবার মধ্য এশিয়ার কোনও দেশে বসছে বিশ্বকাপের আসর। এবারই শেষবার ৩২টি দল খেলবে বিশ্বকাপে। পরবর্তী বিশ্বকাপে টিমের সংখ্যা বাড়ানো হবে বলে আগেই জানিয়ে দিয়েছে ফিফা।

এবার কাতারের ময়দানে ধনখড়, বিশ্বকাপে ভারতের প্রতিনিধি উপরাষ্ট্রপতি

dhankar 2 1উল্লেখ্য, আগামী বছর ভারত-কাতার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের অর্ধশতবর্ষ পূর্তি। আর এই আবহে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উপস্থিত থাকাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত