নজরবন্দি ব্যুরোঃ এখন পাখির চোখ কাতার বিশ্বকাপ। নতুন উন্মাদনায় মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের দেশগুলোর মধ্যেও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২। অংশগ্রহণকারী অধিকাংশ দেশই এখন কাতারের মাটিতে ঘুঁটি সাজাচ্ছে নিজেদের। তবে বিশ্বকাপের অভিজ্ঞ দেশ ব্রাজিল এখন একটু বিশ্রামের মেজাজে রয়েছে। সঠিক সময়ে আক্রমণের অপেক্ষায় দিন গুনছে বেশ কিছু দেশ। তারা এখনও ময়দান মুখী হয়নি। এরমাঝেই ফুটবল প্রেমীরা প্রায় আত্মহারা হয়ে উঠেছে আনন্দে। ব্রাজিল, আর্জেন্টিনা না জার্মানি, কার হাতে উঠবে বিশ্বকাপ? কে দেবে বিশ্বসেরা চমক? লিয়োনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা নেইমার কার দেশের মাথায় সেরার মুকুট? মূলত লড়াইটা এই ত্রয়ীর মধ্যেই। এই নিয়ে সরগরম ফুটবল বিশ্ব।
আরও পড়ুনঃ মেসির শেষ বিশ্বকাপ, আর্জেন্টিনার খেলা কখন, কবে, কোন চ্যানেলে দেখবেন


বিশ্বকাপের আগে তিন সংস্থা সম্ভাব্য বিজয়ী বেছে সব জায়গাতেই একটি দেশের নাম উঠে এসেছে। বিশ্বকাপের আগে তিন সংস্থা সম্ভাব্য বিজয়ী বেছে নিয়েছে। সব জায়গাতেই একটি দেশের নাম উঠে এসেছে। কে সেই দেশ?

বিজ্ঞান পৌঁছে গিয়েছে মহাকাশে, মহাজাগতিক বিশ্বে আর এই বিচারের ওপর ভর্সা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারে নেইমারের ব্রাজিল লড়াইতে এগিয়ে । দুই গবেষণাতেই সম্ভাব্য প্রথম দুইয়ে থাকছে বেলজিয়াম। আর আর্জেন্টিনার সম্ভাব্য নিয়তি তৃতীয় স্থানে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সেমিফাইনালে ব্রাজিল হারাবে আর্জেন্টিনাকে। নিয়েলসেনের গ্রেসনোট সংস্থার বিচারে , ষষ্ঠ বার বিশ্বকাপ যাবে ব্রাজিলের ঘরেই। তাদের বিচারে ব্রাজিলের ট্রফি জেতার সম্ভাবনা ২০ শতাংশ। আর্জেন্টিনার ক্ষেত্রে সম্ভাবনা ১৬ শতাংশ। যদিও দুই দল সেমিফাইনালেই পরস্পরের মুখোমুখি হতে পারে। তবে গ্রেসনোটের দাবি, দুই বড়ো প্রতিপক্ষ কে এই প্রথমবার ফাইনালে দেখা যাবে। যা দেখার জন্য আজ পর্যন্ত সকলে মুখিয়ে আছে।


ব্রাজিল, আর্জেন্টিনা না জার্মানি, কার হাতে উঠবে বিশ্বকাপ, জানিয়ে দিল গবেষণা

লন্ডনের অ্যালান টুরিং ইনস্টিটিউটের বিচারে ২৫ শতাংশ জেতার আসা রয়েছে ব্রাজিলের। ১৮.৯ শতাংশ রয়েছে বেলজিয়ামের পক্ষে। তৃতীয় আর্জেন্টিনার সম্ভাবনা ১৩.২ শতাংশ। এরপরে তালিকায় রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, পর্তুগালের মতো দুর্ধষ দেশগুলি। বিগত চার বছরের উপস্থাপনার নিরিখে গাণিতিক পদ্ধতিতে এই বিশ্লেষণ করা হয়েছে।সংস্থার গবেষক নিক বার্লো বলেছেন, “ফুটবলে অনেক চমক দেখা যায়। তাই আগে থেকে কোনও ভাবেই বলা যায় না কার হাতে ট্রফি উঠতে চলেছে। তবে এই বিশ্লেষণ করে আমরা বেশ মজা পেয়েছি। এখন দেখতে হবে তার কতটা মেলে।” তবে গবেষণা যাই হোক, খেলার ময়দানে চূড়ান্ত মূহুর্তে ওলটপালট হয়ে যেতে পারে সব কিছু, সেজন্য ফুটবল প্রেমীদের চোখ থাকবে কাতারেই।







