নজরবন্দি ব্যুরোঃ এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত সারবেন তৃণমূলের প্রতিনিধি দল। আগামী ৬ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের নেতৃত্বে চলতি মাসেই ধনড় সাক্ষাতে তৃণমূল।
আরও পড়ুনঃ Jawhar Sircar: রাজ্যসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরানো হল জওহরকে, কীসের ইঙ্গিত?
এবার এনডির সমর্থনে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন জগদীপ ধনকড়। বিপুল সমর্থন পেয়ে জয়লাভ করেন তিনি। যদিও এর আগে বাংলার রাজ্যপাল হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। তখন রাজ্যপাল বনাম রাজ্যের সংঘাত ছিল নিত্যদিনের ঘটনা। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার এই প্রথম ধনকড় সাক্ষাতে তৃণমূল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও এবারের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেনি তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, যেভাবে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে প্রার্থী পদে বেছে নেওয়া হয়েছে, তাতে তৃণমূলকে অপমান করা হয়েছে। যদিও বিরোধী প্রার্থীকে সমর্থন না করার জন্যই বিরোধী শিবিরের একাধিক নেতাদের কটাক্ষের শিকার হতে হয় তৃণমূলকে।
চলতি মাসেই ধনড় সাক্ষাতে তৃণমূল, জল্পনা তুঙ্গে

যদিও দলের নির্দেশ অমান্য করে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী সংসদে গিয়ে ভোট দিয়েছিলেন। ধনকড়ের সঙ্গে তৃণমূল নেতৃত্বের এই প্রথম সাক্ষাত ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে।



