West Bengal Governor: ধনকড়ের পর রাকেশ আস্তানা! রাজ্যপাল পদে উত্তরসূরী ঘিরে জল্পনা  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জগদীপ ধনকড়ের পর লা গণেশনের ভূমিকা নিয়ে ধারবাহিকভাবে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতারা। যা নিয়ে বারবার প্রকাশ্যে মুখ খুলতে দেখা গেছে মুরলীধর সেন লেনের নেতাদের। কিন্তু কে হবেন জগদীপ ধনকড়ের উত্তরসূরী? সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার মাঝেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। সূত্রের খবর, রাজ্যপাল পদের দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্তানা। ধনকড়ের পর রাকেশ আস্তানা -কে নিয়েই আলোচনা তুঙ্গে।

আরও পড়ুনঃ চলছে অ্যান্টিবায়োটিক ট্র্যাকিওস্টোমি কেয়ার, মৃত্যুর চোখে চোখ রেখে লড়াই ঐন্দ্রিলার।

সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে ছিলেন তিনি। ১৯৮৪ সালের গুজরাট ক্যাডারের অফিসারকে ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। দিল্লির পুলিশ কমিশনারের দায়িত্বে থাকাকালীন অবসর নিয়েছিলেন তিনি। দৌড়ে রয়েছেন একাধিক ব্যক্তিও। লা গণেশনের পর রাকেশ আস্তানার নাম ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

ধনকড়ের পর রাকেশ আস্তানা, পরবর্তী রাজ্যপালের নাম ঘিরে জল্পনা 
ধনকড়ের পর রাকেশ আস্তানা, পরবর্তী রাজ্যপালের নাম ঘিরে জল্পনা

কিছুদিন আগেই অবশ্য সেই জল্পনা বাড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমরা নতুন রাজ্যপাল পেতে চলেছি। তিনি জগদীপ ধনখড় সাহেবের যোগ্য উত্তরসূরি হবেন বলে আমার বিশ্বাস। তবে কি বর্তমান রাজ্যপালের ওপর আস্থা হারাচ্ছে মুরলীধর সেন লেনের নেতারা?

রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সখ্যতা মোটেই সহজভাবে নেয়নি রাজ্যের বিরোধী দলনেতা। সকলের ওপর নজর রয়েছে বলে কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে। আবার কখনও বলেছেন, রাজভবনে চা খেতে আসিনি। আবার অন্যদিক থেকে দেখতে গেলে রাজ্য বনাম রাজ্যপালের যে দ্বন্দ্ব সেটা একপ্রকার ঘুচেছে। কিন্তু এতে সমস্যায় পড়েছে বিরোধী দল। এবিষয়ে কেন্দ্রের দ্বারস্থ হতে চলেছেন বিজেপি নেতারা।

ধনকড়ের পর রাকেশ আস্তানা, পরবর্তী রাজ্যপালের নাম ঘিরে জল্পনা 

ধনকড়ের পর রাকেশ আস্তানা, পরবর্তী রাজ্যপালের নাম ঘিরে জল্পনা 
ধনকড়ের পর রাকেশ আস্তানা, পরবর্তী রাজ্যপালের নাম ঘিরে জল্পনা

যদিও জল্পনা নতুন কিছু নয়। এর আগে রাকেশ আস্তানাকে ঘিরে জল্পনা শুরু হয়েছেইল। চলতি বছরেই জুলাই মাসে দিল্লির পুলিশ কমিশনার হিসেবে অবসর নিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের সারদা, রোজ ভ্যালির মতো ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারির তদন্তেও আস্থানা বিশেষ ভূমিকা নিয়েছিলেন। রাকেশ আস্তানার মতো ব্যক্তি রাজ্যপাল পদে নির্বাচিত হলে তা বিরোধী শিবিরের পালে হাওয়া দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত