১৩ মে থেকে ১৪ দিনের জন্য ৪ ঘণ্টা করে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১৩ মে থেকে দু’সপ্তাহ প্রতিদিন চার ঘণ্টা করে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল। ফলে কর্মস্থলে পৌঁছতে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। তাই আগেভাগেই বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার এক আদিবাসী নাবালিকা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লাইন মেরামতের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এপ্রসঙ্গে ব্যান্ডেল টিকিট বুকিং এর সদস্য সীমা মন্ডল বলেন, “তৃতীয় লাইন তৈরি হবে ব্যান্ডেল থেকে বর্ধমান, কাটোয়া এবং নৈহাটি সেই কারণেই কিছু সময় বন্ধ থাকবে”।

১৩ মে থেকে ১৪ দিনের জন্য ৪ ঘণ্টা করে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল।

১৩ মে থেকে ২৬ মে সকাল এগারোটা থেকে দুপুর ২টো পর্যন্ত কোনও লোকাল ট্রেন চলবে না। কোনও কোনওদিন তিনটে পর্যন্তও ট্রেন বন্ধ থাকবে। ওই সময়ে নির্ধারিত শাখা দিয়ে চলাচলকারী বিভিন্ন দিকের ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

১৩ মে থেকে ১৪ দিনের জন্য ৪ ঘণ্টা করে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল।

হাওড়া-মালদহ, হাওড়া-জয়নগর এক্সপ্রেস-সহ মোট ১২টি দূরপাল্লার ট্রেনও বাতিল হবে ওই দিনগুলিতে। সেই সঙ্গে ৩টি এক্সপ্রেস, ২টি MEMU এবং ২টি লোকাল ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। সেই ট্রেনগুলি ছাড়ার সময়ও পরিবর্তিত হতে চলেছে সেই ১৪ দিনের জন্য।

১৩ মে থেকে ১৪ দিনের জন্য ৪ ঘণ্টা করে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল।

১৩ মে থেকে ১৪ দিনের জন্য ৪ ঘণ্টা করে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল।

এর সঙ্গেই হাওড়া বর্ধমান মেন শাখার তিনটি করে আপ ও ডাউন এবং ব্যান্ডেল কাটোয়ার মধ্যে ২টি করে আপ ও ডাউন, ব্যান্ডেল-নৈহাটির মধ্যে ৪টি করে আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত