প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার এক আদিবাসী নাবালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি,আলিপুরদুয়ারঃ প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার এক আদিবাসী নাবালিকা। বুধবার ভোরে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয়েছে ওই বারো বছরের নাবালিকার। হাসিমারা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছে ওই নাবালিকার পরিবার।

আরও পড়ুনঃ রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ, ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

প্রতিবেশী যুবক সৌরভ এক্কাকে(২৫) যৌন নির্যাতনের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, যৌন নির্যাতনের শিকার হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনা কালচিনির একটি চা বাগানের।পরিবারের অভিযোগ বাবা বাইরে কাজে যাওয়ায় ও ওই নাবালিকার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার দরুন বাড়িতে আর কেউ ছিল না।

প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার এক আদিবাসী নাবালিকা

সেই সুযোগ নিয়ে ওই নাবালিকাকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত প্রতিবেশী যুবক। ঘটনাটি ঘটে ২৮ এপ্রিল।তারপর থেকেই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। কিন্তু পারিবারিক অজ্ঞতার কারনে হাতুড়ে চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোয় বিপত্তি তৈরি হয়। মঙ্গলবার রাতে ওই নাবালিকার শারীরিক অবস্থার চুড়ান্ত অবনতি হলে তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন তার মামা।

প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার এক আদিবাসী নাবালিকা

বুধবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় পুলিশি তৎপরতা। ঘটনার তদন্তে ছুটে আসেন জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়সহ জেলার শীর্ষ পুলিশ কর্তারা। মেয়ের ওই চরম পরিণতির কথা জানতে পেরে হাসপাতালের বেডে শুয়ে ঘন ঘন মূর্চ্ছা যাচ্ছেন অসহায় মা।

11 8

প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার এক আদিবাসী নাবালিকা

ধৃত সৌরভ এক্কাকে বুধবার আলিপুরদুয়ার এসিজেএম আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে কালচিনির ওই চা বাগানে। ঘটনাটি ধর্ষণ কিনা তানিয়ে ধন্দে রয়েছে পুলিশ। জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবমশীর দাবি, ময়নাতদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত