Bidhansabha: ভোটে ভুল নয়, কারচুপির অভিযোগ তুলল বিজেপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার রাজ্য বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল (অ্যামেন্ডমেন্ড) বিল, ২০২২’। ভোটের ফল পকাশের পর দেখা যায় বিলের সমর্থনে পড়েছে ১৮২ টি ভোট এবং বিপক্ষে পড়েছে ৪০ টি ভোট। ভোটে কারসাজির অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় প্রবেশের সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটের গণনায় ভুল হয়েছে। পাল্টা সুর চড়াল বিজেপিও। ভোটে ভুল নয়, কারচুপি হয়েছে।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনের আগে ১০ লক্ষ নিয়োগের ঘোষণা মোদির, সুখবর চাকরিপ্রার্থীদের জন্যে।

এদিন বিজেপির বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্‌গা এবং বিধায়ক মিহির গোস্বামীর বক্তব্য, এটা ভুল নয়, ইচ্ছাকৃত ভুল। ভোটে কারচুপি করার উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটানো হয়েছে। বিধানসভার ডিভিশনে যদি এমন কারচুপি করা হয়ে থাকে, বিধানসভা নির্বাচনে গণনায় কীভাবে কারচুপি করা হয়েছে তা পরিস্কার।

ভোটে ভুল নয়, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি 
ভোটে ভুল নয়, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি 

তাঁদের বক্তব্য, আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বিরোধী শূন্য করতে চান। তাই বিধানসভার অন্দরেও সেই রেশ থেকে যাচ্ছে। এই ভুল নজিরবিহীন। এটা ভুল নয়। গণনায় কারচুপি করা হয়েছে। যেহেতু শুভেন্দু অধিকারী এই গণনার ফল নিয়ে আজ আদালতে যাবেন বলেছিলেন তাই তড়িঘড়ি সঠিক ফলাফল দিতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার বিধানসভায় প্রবেশের সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,ভোটের ফলে ভুল হয়েছিল। এধরনের ভুল ভবিষ্যতে হবে না বলেই আশা করব। কী করে এমন ভুল হল, তা খতিয়ে দেখার জন্য শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।  অধ্যক্ষের কথায়, বিধানসভার একজন কর্মী এক নম্বর ব্লকের ভোট গুনতে ভুল করে। সেখান থেকেই সমস্যা।

ভোটে ভুল নয়, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি 

ভোটে ভুল নয়, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি 
ভোটে ভুল নয়, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি 

যদিও গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, অধিবেশনে উপস্থিত তাঁদের ৫৭ জন বিধায়কই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। তা হলে বিপক্ষে ৪০টি ভোট পড়ে কী করে? স্বভাবতই প্রশ্ন ওঠে, তা হলে কি ভোটদানে পদ্ধতিগত ভুল করে ফেলেছেন বিজেপি বিধায়কদের একটি অংশ। তার ফলেই কি ক্রসভোটিং? সব মিলিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এমনকি ভোটে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিরোধী দলনেতা। এরই মধ্যে বিধানসভার তরফে জানানো গণনায় ভুল স্বীকার করে নেওয়া হয়। নতুন ফল ১৬৭-৫৫।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর