আর এইসবের মধ্যেই শপথ জট কাটাতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে রাজ্য। সূত্রের খবর রাজ্যপাল আনন্দ বোস কে বাদ দিয়েই হয়তো দুই বিধায়কের শপথ হতে পারে। সূত্রের খবর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। আর সোশ্যাল মিডিয়ায় সেই কথার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষও।
অধিবেশন চলাকালীন লোকসভার অন্দরে ধোঁয়ার আতঙ্ক ছড়ায়। এই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে বিধানসভায় নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। এই কথা জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা মাফিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও খবর।
আজ বাইশে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস। আর আজ, রাজভবনে কবিগুরুর প্রয়াণ দিবস পালনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিখ্যাত ‘চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির’ কবিতাকে কিছুটা পাল্টে নাম না করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, “রবীন্দ্রনাথের ঠাকুরের বাংলা ‘সন্ত্রাস, হিংসা, দুর্নীতিতে ভরে গিয়েছে’, সে কারণে আমার ‘চিত্ত ভয়যুক্ত’, ‘মাথা হেঁট’ হয়ে রয়েছে”। এবার বোসকে জবাব দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তারপর রাজ্যে শুরু হবে ভোট। সব ঠিকঠাক থাকলে রাজ্যে ভোটের দিন হতে পারে এপ্রিলের একেবারে শেষে কিংবা মে মাসের গোড়ায়। আর ঐ সময় রাজ্যের প্রাকৃতিক আবহাওয়া থাকবে গরম। সঙ্গে গরম হবে রাজ্যের রাজনৈতিক আবহাওয়াও।