নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে এসে কার্যত গা-ঢাকা দিয়ে রইলেন মুকুল রায়। সাক্ষাৎকার দিলেন কেবল একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে। দাবি করলেন, বাড়ির লোক তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তাই বাড়িতে না জানিয়েই দিল্লি চলে এসেছি।
আরও পড়ুনঃ মোদী পদবী বিতর্কের জের, সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী
তাঁর দিল্লি যাত্রা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা বলছে তিনি বিজেপি তে যোগ দিতে দিল্লি গিয়েছেন আবার কেও বলছেন দুর্নীতি মামলায় অভিষেক ও মমতাকে বাঁচাতে তিনি দিল্লি গিয়েছেন।

আবার তাঁর ছেলে বলছেন বাবা অসুস্থ তাঁকে জোর করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে মুকুল বাবু অনেকদিন পর রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। এই অবস্থায় এবার তাঁর মানসিক অসুস্থতা নিয়ে মন্তব্য করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।

কারণ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বিধায়ক থাকতে পারেন না। সে ক্ষেত্রে কী হবে মুকুলের? বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পেলেই তিনি ব্যবস্থা নেবেন।
মুকুল কী মানসিক ভাবে অসুস্থ? স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায় জল্পনা তুঙ্গে

তৃণমূল এবং বিজেপিও সেই ব্যবস্থা নেওয়ারই পক্ষে। তবে মুকুল আদৌ ততটা ‘অসুস্থ’ নন বলেই মনে করছেন সিপিএমের আইনজীবী সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।








