নজরবন্দি ব্যুরো: মোদী পদবী বিতর্কের জেরে সাংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধীর। গুজরাটের আদালত তাঁকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এবার দিল্লিতে নিজের সরকারি বাংলো ছাড়লেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ইতিমধ্যেই তাঁর জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: Bobby Deol: দুটি সিনেমা একটি নাম! একটি ডেকে আনলো সাফল্য, অপরটি সাফল্য ছিনিয়ে নেয়



সূত্রে খবর, রাহুল গান্ধী শনিবার তাঁর সরকারি বাংলো ১২, তুঘলক লেন বাংলো লোকসভার সচিবালয়ের কাছে হস্তান্তর করবে। তাঁর যাবতীয় জিনিস সনিয়া গান্ধীর বাসভবনে পাঠানো হয়েছে। এদিন তাঁর সরকারি বাংলো থেকে একটি ট্রাক বের হতে দেখা গিয়েছে। অনুমান, এই ট্রাক করেই জিনিসপত্র সরানো হচ্ছে।

মোদী পদবী বিতর্কের জের, বাড়িছাড়া হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
মোদী পদবী বিতর্ক মামলায় গুজরাটের সুরাত আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। এরপরই তাঁর সাংসদ পদ খারিজ হয়। পাশাপাশি কংগ্রেস নেতাকে ২২ এপ্রিলের মধ্যেই সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়। পিটিআই সূত্রে খবর, গত ১৪ তারিখ থেকেই রাহুল গান্ধী সরকারি বাংলো ছাড়ার প্রস্তুতি শুরু করেছিলেন। তাঁর ব্যক্তিগত ব্যবহারের জিনিস সহ বেশ কিছু আসবাবপত্র সনিয়া গান্ধীর বাসভবনে পাঠানো হয়।



উল্লেখ্য, প্রায় দুই দশকের বেশি সময় ধরে ওই বাংলোতে বাস করছিলেন রাহুল গান্ধী। এবার তিনি তাঁর মা সনিয়া গান্ধীর সঙ্গেই তাঁর বাসভবন ১০, জনপথ রেসিডেন্স-এ থাকবেন।







