নজরবন্দি ব্যুরোঃ বরসাত ছবির মাধ্যমে বলিউডের পরিচিত নায়ক ববি দেওলের কেরিয়ারের জীবন যাত্রা শুরু হয়। যদিও এর আগে দশ বছর আগে তিনি বলিপাড়ায় শিশু অভিনেতা হিসেবে কাজ করেছেন।
ববি দেওল সম্পর্কে ধর্মেন্দ্রর ছোট ছেলে। বলিউডে তাঁর কাটানো সময় প্রায় সাতাশ বছর। বলা যেতে পারে বরসাত ছবির মাধ্যমেই তিনি জনপ্রিয়তা পায়।
আরও পড়ুনঃ ঝাল ঝাল আম বাটার চমৎকার রেসিপি, মন এবং প্রাণ জুরানো



তাঁর প্রথম ছবি বরসাত বক্স অফিসে দারুণ সাফল্য মণ্ডিত হয়েছিল। বলা যেতে পারে এই ছবির পরই তাঁর সফল্যের গ্রাফ উদ্ধক্রমে উঠতে শুরু করে। কিন্তু ভাগ্য ববি দেওলের সাথে এক অন্য খেলা খেলেছে।
যেই বরসাত নামের ছবি অভিনেতা কে সাফল্য এনে দিয়েছিল সেই একই নামের ছবি তাঁর কেরিয়ার কে ধংসের মুখে ঠেলে দিয়েছিল।



১৯৯৫ সালে বরসাত মুভিটি মুক্তি পায়, ছবিটি রাজকুমার সন্তোষীর পরিচালিত। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছিলো ববি দেওল কে। এবং এর বিপরীতে ছিল টুইঙ্কল খন্না। এই ছবির পরই দুজনেই প্রবল জনপ্রিয়তা পায়। এর পর থেকে একের পর এক সিনেমার অফার পায় ববি দেওল। এর পর অনেক ছবি করেন অভিনেতা। বলাবাহুল্য প্রত্যেক টা ছবিই দর্শকদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছিলেন। এবং হিট হয়েছিল বেশিরভাগ মুভি।
দুটি সিনেমা একটি নাম! এবং হিট হয়েছিল বেশিরভাগ মুভি

ফের ২০০৫ সালে এই একই নাম বরসাত নামে আরও একটি মুভির অফার পান। এবং তিনি এই ছবিতে অভিনয় করতে রাজি ও হয়ে যান। এই ছবিতে ববি দেওলের পাশাপাশি তার বিপরীতে ছিল আরও দুই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং বিপাশা বসু। তবে এই ছবিটির পরিচালনা করেছিলেন সুনীল দর্শন। তবে এটি বক্স অফিসে মুখ থুবড়ে পরে খুব বাজে ভাবে। এবং এরপর থেকে আর একটিও মুভি তিনি হিট করতে পারেননি।







