নজরবন্দি ব্যুরো: গরম কাল মানেই আমের সময়। আর এই আম মনে একেবারেই পাকা নয় বরং কাচা আম। কারণ আম পাকার সময় এখনও আসেনি। তাই পাকা আমের মজা নেওয়ার আগে একবার কাচা আমের স্বাদ নিয়ে দেখুন। আজ রইলো কাচা টক ঝাল আম বাটার রেসিপি।
আরও পড়ুনঃ সয়াবিনের কাটি কাবাবের রেসিপি, জেনে নিন

উপকরণ
কাচা আম
চিনি
লঙ্কা
চাট মশলা
লেবু
জল জিরা
কাসুন্দি

প্রণালি
প্রথমে কয়েকটি কাচা আম নিয়ে নিতে হবে। এরপর আম গুলির ভালো ভাবে ধুয়ে ছাল ছাড়িয়ে নিতে হবে। এরপর আমগুলি দানা বের করে ভালোকরে কুচি কুচি করে নিতে হবে। এরপর আমগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর হামান দিস্তা বা মিক্সির সাহায্যে আমগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে মিহি করে। এরপর তার মধ্যে একে একে নুন, চিনি, লঙ্কা বাটা, কাসুন্দি, লেবু , চাট মসলা ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর সব গুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করে দিন ওপরে একটুকরো লেবু ও লেবু পাতা দিয়ে।
ঝাল ঝাল আম বাটার চমৎকার রেসিপি, প্রথমে কয়েকটি কাচা আম নিয়ে নিতে হবে
আপনারা চাইলে এই আম বাটা টা সংরক্ষন করেও রাখতে পারেন। কোন কাঁচের জারে অথবা কোন স্টিলের জারে আপনারা সেই আম বাটা সংরক্ষন করে। খানিকটা সর্ষের তেল সহযোগে রেখে দিতে পারেন। এতে এই আম বাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।








