নজরবন্দি ব্যুরো: সয়াবিন স্বাস্থ্য এর জন্য কতটা ভালো তা আমরা সবাই জানি। সয়াবিন মাছ এবং মাংসের চাহিদা পূরণ করে। সয়াবিন শরীরের জন্য প্রোটিন ভরা এক উৎস। তাছাড়া সয়াবিন খেতেও খুব সুস্বাদু। তবে সয়াবিনের ঝোল কেউই খুব একটা খেতে পছন্দ করে না। তাই সয়াবিন দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু সয়াবিনের কাটি কাবাব।
আরও পড়ুনঃ ব্লু টিক হারিয়ে ক্ষেপে গেলেন শাহিদ কপূর, সোজা বাইক চেপে ধাওয়া ইলন মাস্ক কে

উপকরণ
সয়াবিন
লঙ্কা বাটা
গোলমরিচ গুঁড়ো
চাট মশলা
আদা বাটা
রসুন বাটা
সোয়া সস
ভিনিগার
টমেটো সস
লেবু
প্রণালি
প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে। এরপর ওই পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে সয়াবিন গুলো আধা ঘণ্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর সয়াবিন গুলো ফুলে ফেঁপে উঠলে। সেগুলো জল থেকে নামিয়ে ভালো করে ধুয়ে। হালকা সিদ্ধ করে নিতে হবে। এরপর ওই সিদ্ধ সয়াবিন গুলো নামিয়ে।
সয়াবিনের কাটি কাবাবের রেসিপি, সয়াবিন দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু সয়াবিনের কাটি কাবাব
ঠান্ডা হওয়ার অপেক্ষা করে তার মধ্যে একে একে সমস্ত উপকরণ যেমন নুন,লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, চাট মসলা, আদা বাটা, রসুন বাটা, সোয়া সস, ভিনিগার, টমেটো সস, লেবুর রস দিয়ে 1 ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এরপর সেগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে। সয়াবিন গুলি ছাকা তেলে ভেজে নিতে হবে। এরপর ওগুলো করা থেকে তুলে। কাটির মধ্যে গেঁথে একটি করে পুদিনা পাতার চাটনির সাথে পরিবেশন করুন।








