নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার টুইটার এক বিশেষ চমক দিয়েছিল। বলিউড তারকা, রাজনীতিবিদ, থেকে শুরু করে তাবর তাবর বিখ্যাত জনপ্রিয় লোকদের একাউন্ত এ নামের পাশে থাকতো নীল চিহ্ন। যা বিশেষ মানুষদের চিহ্নিত করত। এবার সেই বিশেষ হওয়া থেকে বঞ্চিত করেছিল টুইটার। যা নিয়ে মুখ খুলেছিল অমিতাভ বচ্চন। এবার বাইক নিয়ে তেড়ে গেলেন শাহিদ কপূর।


এই ব্লু টিক বাতিল হওয়ার তালিকায় রয়েছে রাহুল গান্ধী, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, মমতা ব্যানার্জি এছাড়াও বাকি সব তারকা এবং নেতারা। নতুন নিয়ম জারি করা হয়েছে টুইটারের তরফ থেকে। এখন থেকে শুধুমাত্র টাকার বিনিময়েই ব্লু টিক পাওয়া যাবে। যারা একমাত্র টাকা দিয়েছেন শুধুমাত্র তাঁদের নামের পাশেই নীল প্রতীক রয়েছে। যা থেকে বাদ পড়েননি শাহিদ কপূর ও।
এর আগে অমিতাভ ও বেশ মজার চালে প্রতিবাদ জানিয়েছিল তিনি তিনি “ও টুইটার ভাই! শুনতে পাচ্ছেন? এ বার তো টাকা দিয়ে দিয়েছি ওই যে নীল টিকটা হয় না, আমার নামের আগে আবার জুড়ে দিন, তা হলে লোকজন বুঝবে আমিই সেই অমিতাভ বচ্চন হাত তো আগেই জোড় করেছি। এ বার কি পা ধরব??”
ব্লু টিক হারিয়ে ক্ষেপে গেলেন শাহিদ কপূর, শুনতে পাচ্ছেন?


এবার অমিতাভ এর চালেই শাহিদ ও কাবু করল টুইটার কে। কবীর সিংহ এর স্টাইলে এবার ইলন মাস্ক নাজেহাল করল। শাহিদ লিখেছিলেন, “আমার ব্লু টিকে কে হাত দিল? দাঁড়া ইলন মাস্ক! আমি আসছি।” তাঁর সঙ্গে তাঁর কবির সিংহের বাইকে করে রনমূর্তির দৃশ্য ও পোস্ট করেছেন। অনেকে আবার তাঁদের ব্লু টিক ফিরে পাওয়ার জন্য অনুরোধ করেছেন।







