নজরবন্দি ব্যুরোঃ আজ বৃহস্পতিবার টুইটার দিলো এক বিশেষ চমক। বলিউড তারকা, রাজনীতিবিদ, থেকে শুরু করে তাবর তাবর বিখ্যাত জনপ্রিয় লোকদের একাউন্ত এ নামের পাশে থাকতো নীল চিহ্ন। যা বিশেষ মানুষদের চিহ্নিত করত। এবার সেই বিশেষ হওয়া থেকে বঞ্চিত করল টুইটার।
আরও পড়ুনঃ প্রচণ্ড গরম ইতিমধ্যে, এই সময় টিস্যু ব্যাবহার করার সময় ভুল করে ফেলছেন নাতো!



তবে এই বিশেষ হওয়ার তালিকায় রয়েছে রাহুল গান্ধী, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, মমতা ব্যানার্জি এছাড়াও বাকি সব তারকা এবং নেতারা। নতুন নিয়ম জারি করা হয়েছে টুইটারের তরফ থেকে। এখন থেকে শুধুমাত্র টাকার বিনিময়েই ব্লু টিক পাওয়া যাবে। যারা একমাত্র টাকা দিয়েছেন শুধুমাত্র তাঁদের নামের পাশেই নীল প্রতীক রয়েছে।



বৃহস্পতিবার বিকেলের পর যে সমস্থ অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ, এবং সাংবাদিক প্রত্যেকের নামের পাশ থেকে ব্লু টিক সরানো হয়েছে। শুধু তাই নয় ব্লু টিক সরানো হয়েছে ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো মানুষদের ও। রয়েছেন বিল গেটস এবং পোপ ফ্রান্সিস ও।
ব্লু টিক সরে গেল টুইটার থেকে, প্রত্যেকের নামের পাশ থেকে ব্লু টিক সরানো হয়েছে
টুইটারের তরফ থেকে জানানো হয়েছে যারা ‘ব্লু টিক’ রাখতে চান তাঁদের কে প্রতি মাসে ৬৫৭ টাকা করে খরচ করতে হবে। এছাড়া ‘ব্লু টিক’ নতুন করে রাখতে চাইলে সেক্ষেত্রে ৮২ হাজার টাকার ও বেশি খরচ পরবে। শুধু তাই নয় আজ সকালে আমিতাভ বচ্চন ও মজা করে একটি টুইট করেন। তিনি লেখেন যে ‘ আমি তো টাকা দিয়ে দিয়েছি তাহলে আমার নীল প্রতীক আমাকে ফিরিয়ে দিন’







