শেষ পাতে চাটনি ছাড়া চলে এমন মানুষ খুব কমই পাওয়া যায়। বাঙালীর শেষ পাতে চাটনি চাই ই চাই। নাহলে ঠিক জমে না। আবার অনেক সময় মুখের স্বাদ ফেরাতে বানানো হয় রকমারি চাটনি। আদা রসুন মুখের স্বাদ ফেরাতে কতটা কার্যকারী তা সবারই জানা। আবার বাড়িতে এই আদা রসুন দিয়েই চাটনি বানিয়ে ফেলুন, ১০০ শতাংশ স্বাদ ফেরাতে কার্যকরী। জেনে নিন রেসিপি।
চানাচুর খেতে কে না ভালবাসে। আগেকার দিনে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে চানাচুরের চল ছিল বেশি। তবে এখনও যে কেউ চানাচুর দিয়ে অতিথি আপ্যায়ন করেননা তা বলা ভুল। মধ্যবিত্তের সংসারে এখনও চানাচুর দিয়ে আপ্যায়ন করা হয়। শুধু তাই নয় জলখাবারে বা বিকেলের খাবার হিসেবে চানাচুরের জুরি মেলা ভার। বাজার চলতি টক মিষ্টি ঝাল অনেক ধরনের চানাচুর পাওয়া যায়, তবে আপনারা চাইলেও বাড়িতে খুব সহজে এই চানাচুর বানিয়ে ফেলতে পারেন।
শুনতে অবাক লাগলেও জেনে রাখা প্রয়োজন যে খাবারে বেশি মাত্রায় লবণ খেলে তা ৭৫ শতাংশ স্ট্রেস বৃদ্ধি করে। অতিরিক্ত লবণ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি বেশি লবণ খেলে আচরণেও পরিবর্তন আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য ভাল রাখতে সারা দিনে মাত্র ৬ গ্রাম লবণ খাওয়া উচিৎ। কিন্তু বেশিরভাগ মানুষই প্রায় ৯ গ্রামের বেশি লবণ গ্রহণ করেন।