Receipe: ঘরেই খুব সহজে তৈরি করে ফেলুন চানাচুর, রইলো রেসিপি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চানাচুর খেতে কে না ভালবাসে। আগেকার দিনে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে চানাচুরের চল ছিল বেশি। তবে এখনও যে কেউ চানাচুর দিয়ে অতিথি আপ্যায়ন করেননা তা বলা ভুল। মধ্যবিত্তের সংসারে এখনও চানাচুর দিয়ে আপ্যায়ন করা হয়। শুধু তাই নয় জলখাবারে বা বিকেলের খাবার হিসেবে চানাচুরের জুরি মেলা ভার। বাজার চলতি টক মিষ্টি ঝাল অনেক ধরনের চানাচুর পাওয়া যায়, তবে আপনারা চাইলেও বাড়িতে খুব সহজে এই চানাচুর বানিয়ে ফেলতে পারেন।

আরও পড়ুনঃ যৌনতার মতো অপূর্ব জিনিস খুব কম রয়েছে, স্বমেহন নিয়েও মুখ খুললেন পোপ ফ্রান্সিস

MukharochakSweet SourChanachurfp

উপকরন-
বেসন আধ কেজি
কালিজিরা ১ চামচ
খাবার সোডা আধ চামচ
তেল এক কাপ
জল পরিমান মতো
বাদাম ২৫০ গ্রাম
চিড়া ২৫০ গ্রাম
নুন পরিমান মতো
বিট নুন ১ চামচ
টক নুন ১ চামচ
হলুদ গুঁড়ো ১ চামচ
লঙ্কা গুড়ো ২ চামচ
চাট মসলা ২ চামচ

800403051 1 crunchy salty delight namkeen jhal chanachur

পদ্ধতি- প্রথমে একটা পাত্রের মধ্যে বেসন ঢেলে নিতে হবে। এর পর সেই পাত্রে কালজিরে ও তেল নিয়ে নিতে হবে এর পর পরিমান মতো নুন আর জল দিয়ে মাখো মাখো তরলের মতো বানিয়ে নিয়ে হবে। এর পর কড়াই গ্যাসে বসিয়ে নিয়ে তেল গরম করতে হবে। তেল পুরোপুরি গরম হয়ে গেলে চানাচুরের ডাইস নিয়ে নিতে হবে। এর পর ব্যাসনের মধ্যে হাত চুবিয়ে ওই ডাইসের মধ্যে হাত চেপে চেপে তেলের উপর ফেলতে হবে।

ঘরেই খুব সহজে তৈরি করে ফেলুন চানাচুর, আপনারা চাইলেও বাড়িতে খুব সহজে এই চানাচুর বানিয়ে ফেলতে পারেন

Jhaal Chanachur 1
ঘরেই খুব সহজে তৈরি করে ফেলুন চানাচুর, আপনারা চাইলেও বাড়িতে খুব সহজে এই চানাচুর বানিয়ে ফেলতে পারেন

এর পর সেগুলি ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে তেল ঝরিয়ে নিতে হবে। এর পর চানাচুরের আরও একটি মোটা ডাইস নিয়ে নিতে হবে এর পর সেগুলি একই ভাবে ভেজে তুলে নিতে হবে এরপর। এবং এবার সেই বেসনের গোলাটা আরও জল দিয়ে গুলে নিয়ে বুন্দিয়া বানিয়ে নিতে হবে এরপর বাদাম গুলো ডুবো তেলে ভেজে নিতে হবে এর পর চিরে গুলো ও গরম তেলে ভেজে নিতে হবে। এর পর সমস্তটা ভাজা হয়ে গেলে গরম অবস্থাতেই সব মশলা মিশিয়ে নিতে হবে। এর পর একটি কাচের জাড়ে সংরক্ষণ করে প্রয়োজন মতো ব্যাবহার করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর