pope francis: যৌনতার মতো অপূর্ব জিনিস খুব কম রয়েছে, স্বমেহন নিয়েও মুখ খুললেন পোপ ফ্রান্সিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পোপ ফ্রান্সিস এবার যৌনতা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। ডিজ়নি প্রযোজনা সংস্থার তরফে ‘দ্য পোপ আনসার্স’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে বুধবার। এই দিনই যৌনতা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। তাঁর আলোচিত বিষয় গুলির মধ্যে গর্ভপাত যৌনতা স্বমেহন আরও নানা রকম বিষয় ছিল। শুধু তাই নয় জন সমক্ষে খলাখুলি আলোচনা করেছেন তিনি।

আরও পড়ুনঃ বাজারে এসেছে সোনার জিলিপি, এক কেজির দর ২০ হাজার!

 

বুধবার স্বমেহন নিয়ে তিনি বলেন যে ‘‘যৌনতার ভাব প্রকাশ করা এক ধরনের পবিত্রতা। যদি কেউ এর বিপরীত ভাব প্রকাশ করে, তা হলে এই পবিত্রতাকে অসম্মান করা হয়।’’ এর পাশাপাশি তিনি যৌনতা নিয়ে বলেছেন যে ‘‘যৌনতা একটি দারুণ বিষয়। মানবজীবনে কোনও অপূর্ব জিনিস যদি ভগবান দান করে থাকেন, তবে সেটি যৌনতা।’’

MV5BOTVhNzg0YjEtZjBkNy00MDMyLWEwNGMtNzg2ZjE3NTRkNjVjXkEyXkFqcGdeQXVyNDUzOTQ5MjY@. V1

এর পাশাপাশি পর্ন ইন্ডাস্ট্রি, যৌন হেনস্থা, রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকার নিয়েও মন্তব্য করেছেন পোপ, তিনি রূপান্তরকামীদের উদ্দেশে বলেছেন যে ‘‘সকলেই ভগবানের সন্তান। ভগবান তাঁর দরজা থেকে কাউকে ফিরিয়ে দেন না। তিনি সকলের রক্ষাকর্তা। আমারও অধিকার নেই যে, আমি কাউকে চার্চে প্রবেশ করা থেকে আটকাব।’’

যৌনতার মতো অপূর্ব জিনিস খুব কম রয়েছে, রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকার নিয়েও মন্তব্য করেছেন পোপ

400

এছাড়াও পোপ সেইদিন আরও উল্লেখ করেন যে ধর্মযাজক রাও পর্ণ দেখেন তা শুধুমাত্র সাধারণ মানুষদের মধ্যে সীমাবদ্ধ নেই। এছাড়াও পর্ণ এর ক্ষতিকর দিক সম্পরকেও তিনি আলোচনা করেন। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ছবি এবং অ্যাপ মুছে ফেলার পরামর্শ ও এই দিন তিনি দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন