Gold: বাজারে এসেছে সোনার জিলিপি, এক কেজির দর ২০ হাজার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার ফের বাজারে আসতে চলেছে সোনায় মোড়া জিলেপি। তবে জিলেপি টি খাওয়া যাবে সাজিয়ে রাখার জন্য নয়। ২৪ ক্যারাট সোনার তবকে (লিফ) মোড়া থাকবে এই শাহী সোনার জিলেপিটি। শুধু তাই নয় এই জিলাপি গুলির সাইজ ও হবে বেশ বড়। যার দাম প্রায় ২০ হাজারের ও বেশি।

আরও পড়ুনঃ  শিশুকে শান্ত রাখতে মা হাতে দিয়েছিল মোবাইল ফোন, নিমেষে খোয়াতে হল লক্ষাধিক টাকা

Easy Jilapi Anyone Can Make

ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তৈরি হচ্ছে এই শাহী জিলাপি। সেই হোটেল কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে ২৪ ক্যারাট সোনার তবকে (লিফ) মোড়া জিলাপিটি তৈরি হবে একমাত্র সেই হোটেলেই। যার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয় মঙ্গলবারই। এছাড়াও এই অনুষ্ঠানে আরও জানানো হয় যে বুধবার থেকেই এই জিলাপি তৈরি শুরু করে এই হোটেলে

Jilapi | The Asian Age Online, Bangladesh

এছাড়াও হোটেলের তরফ থেকে জানানো হয়েছে যে ওই জিলাপির দাম হবে প্রতিকেজিতে ২০ হাজার টাকা। হোটেলটির অবস্থান রয়েছে বাংলাদেশের ঢাকা শহরে। তবে বাংলাদেশের ওই হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে জানাচ্ছে শাহী জিলাপি অন্তত ২৫০ গ্রাম কিনতে হবে। যার দাম পরবে ৫০০০ টাকা।

বাজারে এসেছে সোনার জিলিপি, অন্তত ২৫০ গ্রাম কিনতে হবে

Jalebi Recipe: How to make Jalebi Recipe at Home | Homemade Jalebi Recipe -  Times Food

তবে ওই ২০০০০ টাকা টা বাংলাদেশি মুল্যের। ভারতীয় মুল্যে যা ১৫০০০ টাকার থেকে একটু বেশি মুল্যের। তবে ইতিমধ্যেই বেশ কয়েকগ্রাম জিলেপির সরবরাহের বরাত পেয়ে গেছে এমনটাই জানাচ্ছে হোটেলের তরফ থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন