উচ্চমাধ্যমিক শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসক সহ সব বিরোধী দলগুলি নিজেদের রাজনৈতিক গুটি সাজাতে শুরু করেছে।সব দলের ব্যস্ততা এখন তুঙ্গে। কিন্তু নির্বাচন কমিশনের মাধ্যমে এখনো রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কথায় লাগাম টানো, ইদ্রিশকে ধমক মমতার

28 2

গতকাল বারুইপুরে এক অনুষ্ঠানে গিয়ে বিমান বাবু জানান, পরীক্ষা শেষ হলেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৭ মার্চ। তারপরই বোঝা যাবে, রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কবে হবে। ওয়াকিবহাল মহলের মতে, মে মাসের আগে পঞ্চায়েত ভোট শুরু হবে না।

27
উচ্চমাধ্যমিক শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

এই পরিস্থিতিতে স্পিকারের বক্তব্যেও তেমনই ইঙ্গিত। ভোটের দিন নিয়ে ঐ অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে তিনি বলেন, এখন তো পরীক্ষা চলছে রাজ্যে। পরীক্ষা শেষ হলে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ২৭ মার্চ।

উচ্চমাধ্যমিক শেষ হলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

29 1

তারপর রাজ্যে শুরু হবে ভোট। সব ঠিকঠাক থাকলে রাজ্যে ভোটের দিন হতে পারে এপ্রিলের একেবারে শেষে কিংবা মে মাসের গোড়ায়। আর ঐ সময় রাজ্যের প্রাকৃতিক আবহাওয়া থাকবে গরম। সঙ্গে গরম হবে রাজ্যের রাজনৈতিক আবহাওয়াও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন