Idris Ali: কথায় লাগাম টানো, ইদ্রিশকে ধমক মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধায়ক ইদ্রিশ আলিকে এবার বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার কথা কড়া ভাবে জানিয়ে দিলেন মমতা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিধানসভায় দেখা হয়ে ইদ্রিশ ও মমতার। তখনই মুখ্যমন্ত্রী ধমক দিয়ে বিধায়ককে বলেন ‘তুমি মুখ খারাপ করবে না! তোমার জন্য দলের নাম খারাপ হচ্ছে!’’

আরও পড়ুনঃ আরও বাড়ছে চাকরি বাতিলের সংখ্যা, সুতোয় ঝুলছে ৩০৩০ জনের ভাগ্য

ইদ্রিশকে সরাসরি ওই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য ধমক খাওয়ার কথা স্বীকার করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ঘটনাটি ঘটেছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুমন্তব্য করেছিলেন কংগ্রেসের আইনজীবী-নেতা কৌস্তুভ বাগচী। তার পরেই তাঁকে গ্রেফতার করা হলে একযোগে মুখ্যমন্ত্রীর শাসনপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

26 4

এর পরেই বিধায়ক ইদ্রিশ আলি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বই লিখে যদি কেউ অপপ্রচার করার চেষ্টা করে, তার বা তাদের হাত-পা কেটে নেওয়া হবে! জিভ কেটে নেওয়া হবে।’’ ইদ্রিশ আরও বলেছিলেন,

‘‘অসভ্য বর্বর বিজেপি, জামা-খোলা কংগ্রেস অধীর চৌধুরী, দুধে-সোনা বিজেপি নেতা দিলীপ ঘোষরা আবার যদি মিথ্যা ভাবে বই প্রচার করে, তাদের মুখমণ্ডলটা পাল্টে দেওয়া হবে।’’ সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই দুর্নীতি, ডিএ না দিতে পারার কারণে কিছুটা ব্যাকফুটে সরকার।

কথায় লাগাম টানো, ইদ্রিশকে ধমক মমতার

25 3
কথায় লাগাম টানো, ইদ্রিশকে ধমক মমতার

আর তারপর দলের নেতা মন্ত্রীরা যদি বেলাগাম মন্তব্য করে চলেন তাহলে দল ভোটের আগে আরও বেকায়দায় পড়বে। যা এক্কেবারে পছন্দ নয় তৃণমূল সুপ্রিমোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত