HomeTagsBiman banerjee

biman banerjee

Shatarup Ghosh: স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, শতরূপকে স্বাধীকারভঙ্গের নোটিশ

স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন সিপি(আই)এম নেতা শতরূপ ঘোষ। এবার স্বাধীকারভঙ্গের নোটিশ পাঠানো হল। ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন স্বাধীকাররক্ষা কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Mukul Roy: পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, মুকুল বিজেপিতেই, জানাল আইনজীবী

বিজেপিতে আছেন নাকি তৃণমূলে? মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান ঘিরে তুঙ্গে তরজা। বিধানসভার এই তরজা পৌঁছে গেছে আদালতের এজলাসে। একাধিক শুনানির পর স্পিকার জানিয়েছিলেন মুকুল রায় বিজেপির বিধায়ক। আজ মুকুল রায়ের আইনজীবী জানালেন, পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুকুল রায়।

মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা, আসতে পারেন শুভেন্দু, জানালেন স্পিকার

বিধানসভায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেণ্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মধ্যে মুকুলের বিধায়ক পদ খারিজ মামলা শুনানি পর্বে শুভেন্দু অধিকারী আসতে পারেন স্পিকারের ঘরে। কিন্তু সাসপেণ্ড অবস্থায় কিভাবে যাবেন স্পিকারের ঘরে? সেই প্রশ্নের জবাব দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

বিধানসভা কক্ষের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, অমিত মালব্যের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ

এবার বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হল বিধানসভায়। বিধানসভা কক্ষের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ -এ স্বাধিকার ভঙ্গের নোটিশ। সরকারের তরফে এই নোটিশ জমা দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

Suvendu Adhikari: আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু, স্বাধিকারভঙ্গের অভিযোগ গ্রহণ করলেন স্পিকার

বিধানসভায় আয়কর হানার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আলাদা আলাদা করে স্পিকারের কাছে স্বাধিকারভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা চার বিধায়ক।

রাজ্যপালের বক্তব্য পক্ষপাতদুষ্ট, বৈঠক এড়ালেন স্পিকার, বিধানসভা কাণ্ডে বাড়ছে সংঘাত

যারা বিধানসভায় নিয়মিত আসেন তাঁদের নামও লেখা হয়েছে। ভিড়ের মধ্যে সকলকে স্পষ্ট করে চেনা সম্ভব ছিল। এখান থেকে স্পষ্ট হয়েছে, এই তালিকা অন্য কারোর সহযোগীতায় তৈরি করা হয়েছে। রাজ্যপালের বক্তব্য পক্ষপাতদুষ্ট। 

স্বতঃপ্রণোদিত হয়ে আসলে জানতে চাওয়া হবে কারণ, রাজ্যপালের বিধানসভা সফরে অনমনীয় স্পিকার

বিধানসভায় দাঁড়িয়ে স্পিকারের সামনেই রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এমনকি বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাই রাজ্যপালের বিধানসভা সফরে এবার আরও অনমনীয় হলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন, ভবিষ্যতে রাজ্যপাল স্বতঃপ্রণোদিত হয়ে আসলে জানতে চাওয়া হবে কারণ। 

Trending Now