Suvendu Adhikari: আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু, স্বাধিকারভঙ্গের অভিযোগ গ্রহণ করলেন স্পিকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভায় আয়কর হানার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আলাদা আলাদা করে স্পিকারের কাছে স্বাধিকারভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা চার বিধায়ক। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনের শুরুতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ তাঁর কাছে জমা পড়েছে। স্বাধিকারভঙ্গের প্রস্তাবটি তিনি গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ Jhalda Councillor Murder: বেটিংয়ের কারণে খুন হয়েছেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। চার জনেই সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। 

Vidhan Parishad In Bengal: विधान परिषद के गठन को विधानसभा ने दी मंजूरी, BJP ने किया विरोध | TV9 Bharatvarsh

তাঁদের অভিযোগ, বুধবার মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বারবার বাধা দিচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা প্রতিবাদ করেন চার বিধায়ক। এরপরেই ওয়াক আউট করে বিজেপি। বিধানসভা ছেড়ে যাওয়ার সময় শুভেন্দু চার বিধায়কের উদ্দেশ্যে বলে যান তোমাদের আয়করের নোটিশ পাঠানোর বন্দোবস্ত করছি। এমনকি খুনের হুমকি দেন বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এটি বিপজ্জনক ঘটনা। এই ঘটনার রেকর্ড বিধানসভায় রয়েছে। এটা নজিরবিহীন। প্রিভিলেজ কমিটিকে চলতি অধিবেশনের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নিরাপত্তাহীনতার অভিযোগ এনেছেন চার বিধায়ক।

আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু, চলতি অধিবেশনের মধ্যেই রিপোর্ট জমার নির্দেশ 

আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু, চলতি অধিবেশনের মধ্যেই রিপোর্ট জমার নির্দেশ 
আয়কর হানার হুমকি দিয়েছেন শুভেন্দু, চলতি অধিবেশনের মধ্যেই রিপোর্ট জমার নির্দেশ

বিধানসভা সূত্রে খবর, স্পিকার তাঁদের লিখিত ভাবে অভিযোগ করতে নির্দেশ দেন। লিখিত অভিযোগ পাওয়ার পর বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস গ্রহণ করেছেন তিনি। এ বার বিষয়টি বিধানসভার স্বাধিকাররক্ষা কমিটির কাছে পাঠানো হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিরোধী দলনেতা।

বিজেপি বিধানসভার মুখ্যসচেতক মনোজ টিগ্‌গা জানিয়েছেন, বিধানসভায় শুভেন্দু অধিকারীকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হচ্ছিল। চার জন বিধায়ক বাধা দিচ্ছিল, এ থেকে স্পষ্ট হয়েছে তাঁরা এখন তৃণমূলের বিধায়ক। সেটাই প্রমাণিত হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত