নজরবন্দি ব্যুরোঃ পুরুলিয়ার ঝালদায় তপন কান্দুকে খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কর্মী এবং দাদা নরেন কান্দুর সঙ্গে বেটিং হয়েছিল। বেটিংয়ের কারণে খুন হয়েছেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর! সিটের তদন্তে সেই তথ্য উঠে এসেছে বলে খবর।
আরও পড়ুনঃ মদের টাকা না দেওয়ায় অ্যাম্বুলেন্স ভাঙচুর, অভিযোগ দুই হোমগার্ডের বিরুদ্ধে


পুলিশ সূত্রে খবর, পুরভোটের ফল নিয়ে তপন কান্দুর সঙ্গে তাঁর দাদা তৃণমূল কর্মী নরেন কান্দুর বেটিং হয়। দুই ভাইয়ের মধ্যে যে পরাজিত হবে, সে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফল প্রকাশের পর ভাইকে বেটিং জেতার টাকা দেন তৃণমূল প্রার্থী দীপক কান্দুর বাবা নরেন কান্দু। তপন কান্দুর খুনের সঙ্গে এর কোনও যোগ রয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় এক আততায়ীর স্কেচ প্রকাশ করল পুলিশ। এক প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে স্কেচ করানো হয়েছে। আততায়ীকে ধরে দিতে পারলে মোটা টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছে পুলিশের তরফে। তবে সেই টাকা কত অঙ্কের তা এখনও কিছু জানা যায়নি।
বেটিংয়ের কারণে খুন হয়েছেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর! যাচাই করছে সিট

ইতিমধ্যেই ঘটনায় তপন কান্দুর ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান, সুপারি কিলার দিয়েই খুন করা হয়েছে তপন কান্দুকে। রাজনৈতিক লড়াইের পাশাপাশি দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ চলছিল। তপন কান্দুর খুনের পর তার পরিবার অভিযোগের আঙুল তোলে দীপক ও তাঁর বাবা নরেন কান্দুর বিরুদ্ধে। পাশাপাশি, খুনে মদত দেওয়ার অভিযোগ ওঠে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধেও।









