মদের টাকা না দেওয়ায় অ্যাম্বুলেন্স ভাঙচুর, অভিযোগ দুই হোমগার্ডের বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মদের টাকা না দেওয়ায় অ্যাম্বুলেন্স ভাঙচুর করার অভিযোগ উঠল দুই হমগার্ডের বিরুদ্ধে। চুঁচুড়ার মিত্র বাগান এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একজন হোমগার্ডকে আটক করা হয়েছে। 

আরও পড়ুনঃ Harbhajan Singh: রাজনীতিতে আসছেন হরভজন, হবেন রাজ্যসভার সাংসদ

অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময় রাস্তা আটকে মদ খাওয়ার টাকা চান ওই দুই হোমগার্ড সহ আরও কয়েকজন। টাকা না দিতে পারায় অ্যাম্বুলেন্স চালকের ওপর চড়াও হয় তাঁরা। এমনকি অ্যাম্বুলেন্স চালককে মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনায় দুই হোমগার্ড আকিব জাভেদ এবং পার্থ পাসোয়ানের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যজন পলাতক। এলাকাবাসীদের অভিযোগ, পুলিশে কাজ করে বলেই ক্ষমতার অপব্যবহার করে আসছিলেন তাঁরা। এমনকি মদের আসর বসিয়ে অন্যান্যদের ওপর অত্যাচারের অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।

মদের টাকা না দেওয়ায় অ্যাম্বুলেন্স ভাঙচুর, আটক এক হোমগার্ড 

মদের টাকা না দেওয়ায় অ্যাম্বুলেন্স ভাঙচুর, আটক এক হোমগার্ড 
মদের টাকা না দেওয়ায় অ্যাম্বুলেন্স ভাঙচুর, আটক এক হোমগার্ড

উল্লেখ্য, ছাত্রনেতা আনিস কাহ্ন খুনের ঘটনা এবং দুই কাউন্সিলরের মৃত্যুর পরেই আরও সজাগ হয়ে বসেছিল নবান্ন। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিশেষ বার্তাও দিয়েছিলেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। এমনকি পুলিশের ভূমিকা নিয়ে বিধানসভায় সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও দুই হোমগার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত