নজরবন্দি ব্যুরোঃ স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন সিপি(আই)এম নেতা শতরূপ ঘোষ। এবার স্বাধীকারভঙ্গের নোটিশ পাঠানো হল। ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন স্বাধীকাররক্ষা কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ করোনার মধ্যেই এবার নতুন ফ্লু, কেরলে আক্রান্ত ৮০ শিশু
অভিযোগ, গত বছর এক বেসরকারী টিভি চ্যানেলের টক শোতে অংশগ্রহণ করেছিলেন শতরূপ ঘোষ। সেখানে স্পিকারের বিরুদ্ধে বেশ কিছু অবমাননাকর বক্তব্য পেশ করেন তিনি। সেকারণেই বিধানসভায় অভিযোগ করেন বিধানসভার শাসক দলের মূখ্য সচেতক তাপস রায়। সংখ্যাধিক্যের ভোটে শতরূপ ঘোষের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাব আনা হয়েছে বেসরকারি টিভি চ্যানেলের সঞ্চালকের কাছেও।

সূত্রের খবর, ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবে নির্ধারিত হয়েছে, আগামী ২৪ মের মধ্যে রিপোর্ট জমা দিতে শতরূপ ঘোষকে।
স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, শতরূপের বিরুদ্ধে পদক্ষেপ

যদিও রাজ্য রাজনীতিতে সিপি(আই)এম নেতার বিস্ফোরক মন্তব্য নতুন কিছু নয়। সেকারণেই তাঁর জনপ্রিয়তা বলে মনে করে রাজনৈতিক মহল। কিন্তু স্পিকারের বিরুদ্ধে সরব হতেই তাঁর কাছ থেকে জবাব চাইল বিধানসভার স্বাধীকাররক্ষা কমিটি।








