নজরবন্দি ব্যুরোঃ যদিও আজ ও গতকাল করোনার গ্রাফ খানিকটা স্বস্তিদায়ক। কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু এই আবহেই নতুন রোগ নিয়ে আতঙ্ক সৃষ্টি হল কেরলে। করোনাকালেই হদিশ মিলল ‘টমেটো ফ্লু’র।
আরও পড়ুনঃ রাজ্যে ৪৬ টি জেলা! মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা
ইতিমধ্যেই কেরলে মোট ৮০ জন শিশু আক্রান্ত। আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ‘টমেটো ফ্লু’ কি? চিকিৎসকরা জানাচ্ছেন, ‘টমেটো ফ্লু’ একধরনের জ্বর। যাতে মূলত ৫ বছরের কম বয়সিরা আক্রান্ত হচ্ছে।

তবে এটি কোনও ভাইরাসের সংক্রমণে হচ্ছে, না কি ডেঙ্গুর মতো মশাবাহিত, তা এখনও জানা যায়নি। তবে এই নতুন জ্বর মোকাবিলায় কেরলে ইতিমধ্যেই মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। তামিলনাড়ু-কেরল সীমান্ত যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দু’জন মেডিক্যাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্যেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই রোগের উপসর্গ গুলি ঠিক কি?

১. কাঁপুনি দিয়ে জ্বর আসবে। ২. গায়ে এবং পায়ের তলায় লাল রঙের ফোসকা দেখা যাবে। ৩. ত্বকে জ্বালাভাব থাকবে। ৪. পেটের সমস্যা দেখা দেবে। ৫. ডিহাইড্রেশনের সমস্যাও থাকবে। ৬. সর্দিকাশি ছাড়াও, বমি হতে পারে ঘনঘন। ৭. হাত, কনুই, গলার ত্বকের রং পরিবর্তন হতে পারে।

করোনার মধ্যেই এবার নতুন ফ্লু, কেরলে আক্রান্ত ৮০ শিশু
পরিস্থিতি সামলাতে কেরলের পড়শি রাজ্য তামিলনাড়ুতেও রডা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোয়েম্বাত্তূরে ঢোকার সময় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।



