কুণাল ঘোষ আজ সকালে ফেসবুকে একটি ছবি দেন। সেই ছবিতে কুণালের হাতে ছিল একটি ইঁদুর। তৃণমূল নেতা পোস্টের ক্যাপশনে লেখেন, 'নাম রাখছি শতরূপ'। এই পোস্টের পাল্টা জবাব দিতে ছাড়লেন না বাম নেতা। তিনি এই ছবিটিকেই রি-পোস্ট করে লিখলেন, 'ধন্যবাদ কুনালদা। মুক্ত ইঁদুরটির নাম শতরূপ রাখার জন্য। কৃতজ্ঞতাস্বরূপ পাশের জেলবন্দী খরগোশটার নাম রাখলাম কুনাল ঘোষ।'
নজরবন্দি ব্যুরো: কমিউনিস্ট পার্টি মানেই সর্বহারার দল। আর সর্বহারার দল করে দামি গাড়ি কেনা মহাপাপ! তাঁদের ইতিহাস মানেই শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই আদর্শই গোটা...
তিন বাম নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এবার কুণালের মামলায় বিমান-সেলিম-শতরূপদের সমন পাঠাল নিম্ন আদালত। আগামী ১৩ জুন তিনজনকে হাজিরা দিতে বলা হয়েছে।
বিগত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে বামনেতা শতরূপ আর তৃণমূলের মুখ্যপাত্র কুণাল ঘোষ। দুই দলের নেতাদের মধ্যে চলছে তুমুল বিতর্ক! বিস্ফোরক মন্তব্যের পাল্টা আক্রমণ এখন পৌঁছেছে আইনি নোটিশ পর্যন্ত।
এতদিন ধরে বাম আমলের কারনামার কথা তুলে ধরে সুজন চক্রবর্তী ও সুশান্ত ঘোষদের নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এখন শাসক দলের নিশানায় বাম নেতা শতরূপ ঘোষ। এবার তাঁর হলফনামায় সম্পত্তি নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, সিপিএমের হোলটাইমার হয়ে ২২ লক্ষের গাড়ি কীভাবে চড়েন শতরূপ?
স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন সিপি(আই)এম নেতা শতরূপ ঘোষ। এবার স্বাধীকারভঙ্গের নোটিশ পাঠানো হল। ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন স্বাধীকাররক্ষা কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুরু থেকে আনিসের পরিবারের পাশে ছিল বাম, কংগ্রেস এবং আইএসএফ। এর আগে আনিস খানের বাবার সঙ্গে একাধিকবার দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর সাথে পা মেলান আনিসের বাবা সালেম খান। ঈদের দিন আনিস খানের বাড়িতে সেলিম-শতরূপ-নওশাদ।