নজরবন্দি ব্যুরোঃ তিন বাম নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এবার কুণালের মামলায় বিমান-সেলিম-শতরূপদের সমন পাঠাল নিম্ন আদালত। আগামী ১৩ জুন তিনজনকে হাজিরা দিতে বলা হয়েছে।


ঘটনার সূত্রপাত সিপি(আই)এম নেতা শতরূপ ঘোষের একটি গাড়িকে নিয়ে। যেখানে শতরূপের গাড়ির দাম উল্লেখ করে শতরূপের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলতেদেখা গিয়েছিল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে। পরে আলিমুদ্দিনে বসে কুণালকে চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছিলেন শতরূপ। কুণালকে টেস্ট টিউব বেবি বলে উল্লেখ করেন শতরূপ। সেখান থেকেই বিতর্কের সুচনা। এরপরেই শতরূপের বিরুদ্ধে মানহানি মামলা করেন কুণাল।

কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপি(আই)এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম যুক্ত হওয়ার কারণ কী? কুণাল ঘোষের বক্তব্য, তাঁদের অনুমতি ক্রমেই আলিমুদ্দিন থেকে শতরূপ সাংবাদিক বৈঠক করেছিলেন তাই তাঁদেরও দায় রয়েছে। আদালতে কুণাল দাবি করেন, শুধুমাত্র তাঁকে নয়, তাঁর পরিবারকেও অপমান করা হয়েছে। কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারযোগ্য বলে মনে করেন এবং সেটি গ্রহণ করেন।
কুণালের মামলায় বিমান-সেলিম-শতরূপদের সমন, রাজনৈতিক মহলে জল্পনা

এদিন শুনানি শেষে কুণাল ঘোষ জানিয়েছেন, তিন অভিযুক্তকে আগামী ১৩ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আমি প্রথমেই মামলা করিনি। প্রথমে দুঃখ প্রকাশ করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। কোনও উত্তর আসেনি। এবার ক্ষমতা থাকলে সমনটাও এড়িয়ে দেখান। এখন আপনাদের সামনে দুটোই পথ খোলা আছে। কুণালের বক্তব্য রাজনৈতিক যুক্তি না থাকার কারণে এই আক্রমণ করা হয়েছে।









